ABN BANGLA TV
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে পাহাড়কণ্ঠ ডটকমের ৮ম বর্ষপূর্তি উদযাপন।

বান্দরবানে পাহাড়কণ্ঠ ডটকমের ৮ম বর্ষপূর্তি উদযাপন।

 

বান্দরবান প্রতিনিধি

প্রান্তিক জনপদের খবরের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল পাহাড়কণ্ঠ ডটকম এর ৮ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

আজ: মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান  পার্বত্য জেলা সদরের লুসাইবাড়ি সংলগ্ন গ্রিনল্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাহাড়কণ্ঠ ডটকমের প্রকাশক জনাব: মাহাবুব হাসান খাঁন বাবুলের আমন্ত্রণে, ব্যবস্থাপনা সম্পাদক জনাব: খালেদ মাহবুব খাঁন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি জনাব: বুদ্ধজ্যোতি চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক, এন টিভি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার।

প্রধান অতিথির বক্তব্যে বুদ্ধজ্যোতি চাকমা বলেন, আমাদের বাংলাদেশে দীর্ঘ স্থায়ী প্রতিষ্ঠান প্রায় হারিয়ে গেছে, খুব সহজে এইসব প্রতিষ্ঠান হারিয়ে যাচ্ছে, পাহাড় কন্ঠ ডটকম আরো ৮০ বছর টিকে থাকুক সবাই আমরা শুভাকাঙ্ক্ষী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল বান্দরবান প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, এবিএন বাংলা টিভির চেয়ারম্যান ও দৈনিক নববানী পএিকার জেলা প্রতিনিধি মো আসমত হোসেন, দৈনিক জনকণ্ঠ স্টাফ রিপোর্টার আবদুর রহিম, দৈনিক মানবজমিন বান্দরবান প্রতিনিধি নুরুল কবির, দৈনিক বাংলাদেশের আলো বান্দরবান প্রতিনিধি উথাইসিং রনি, মাই টিভির বান্দরবান প্রতিনিধি তুহিন হোসাইন, বান্দরবান থানচি উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি রেম্বো ত্রিপুরা, দ্য ডেইলি স্টার বান্দরবান প্রতিনিধি মংসিহাই মারমা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বান্দরবান প্রতিনিধি উসিথোয়াই মারমা, বিজয় টিভি ও কালের কণ্ঠের বান্দরবান প্রতিনিধি রিমন পালিত, কিকিউ মারমা, দৈনিক নববানী পার্বত্য চট্টগ্রাম ব্যুরো প্রধান ডেবিট সাহ, দৈনিক সাইচিত্র মৈত্রী বান্দরবান প্রতিনিধি রশিদ আহমেদ রশীদ, মুভি বাংলা টিভির বান্দরবান প্রতিনিধি নুর হোসেন, এন টিভি অনলাইন বান্দরবান প্রতিনিধি শফিকুর রহমান, বাংলানিউস টোয়েন্টিফোর ডটকম বান্দরবান প্রতিনিধি আবু বক্কর, দৈনিক সাঙ্গু প্রতিনিধি শামসুর রাহমান আকাশ প্রমুখ।

প্রসঙ্গত, সাংবাদিক মাহাবুব হাসান খান বাবুলের প্রকাশনায় এবং এস এম নাসিমের সম্পাদনায় ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজপোর্টাল পাহাড়কণ্ঠ ডটকম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তখন থেকে আজ পর্যন্ত প্রান্তিক জনপদের কথা তুলে ধরে অবিরাম পথচলার অষ্টম বছর পূর্ণ হয়েছে পাহাড়কণ্ঠ ডটকম এর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০