ABN BANGLA TV
৩০ আগস্ট ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাহারছড়ায় ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুস অনুষ্ঠিত।

বাহারছড়ায় ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুস অনুষ্ঠিত।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

বাঁশখালী উপজেলার অন্তর্গত ৪নং বাহারছড়া ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে বিশাল জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ বাহারছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এবং সর্বস্তরের সুন্নিজনতার সহযোগিতায় আল্লামা মফিজুর রহমান আল-কাদেরীর সভাপতিত্বে, গাউসিয়া কমিটি ইউনিয়ন সভাপতি কাজী মোহাম্মদ শাহেদের নেতৃত্বে ও খায়রুল বশর নঈমীর সঞ্চালনায় জসনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়।
৩০ এ আগষ্ট’২৫ শনিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ হতে জুলুসটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো ইউনিয়ন পরিষদের মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ইউনিয়নের সভাপতি মাস্টার মঈনুদ্দিন, আহলে সুন্নাত নেতা আতাউর রহমান নঈমী, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির আহবায়ক মস্টার হাবিবুল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম তালুকদার, হাবিবুর রহমান, আবুল কাশেম তাহেরী, হারুনুর রশিদ, সৈয়দুল আলম, মাওলানা একরামুল হক, হাফেজ মোঃ মোরশেদ, ছাত্র সেনা নেতা নেজাম উদ্দীন রিয়াদ, কাজী শাহেদ সহ আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সাবেক-বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর আদর্শের বাইরে মানব সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তারা সবাইকে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর আদর্শ ধারণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।
উক্ত জুলুসে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাহারছড়া ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদুল ইসলাম এর নেতৃত্বে চারশতাধিক কর্মী একসাথে একই ড্রেসে অংশগ্রহণ করে। তাদের শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলুসের সৌন্দর্য্যকে বহুগুণে বৃদ্ধি করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের শান্তি কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০