ABN BANGLA TV
২৮ আগস্ট ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল দিয়ে দেশে ফিরল ১৭ কিশোর ও কিশোরী।

বেনাপোল দিয়ে দেশে ফিরল ১৭ কিশোর ও কিশোরী।

 

বেনাপোল প্রতিনিধি:

 

অবৈধ পথে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ১০ কিশোর ও ৭ জন কিশোরী সহ মোট ১৭ জন। বুধবার বিকাল ৬ টায় সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন।

ফেরত আসারা হলো:- গাজীপুর জেলার দেলোয়ার হোসেন এর মেয়ে দিপা, চাপাইনওয়াবগঞ্জ জেলার রফিকুল ইসলাম এর ছেলে মইন খান,হবিগঞ্জ জেলার মাহবুব আলম এর ছেলে নুর আলম, গোপালগঞ্জ জেলার দিলিপ মন্ডল এর ছেলে হৃদয় মন্ডল, কুষ্টিয়া জেলার ইউসুফ সেখ এর ছেলে ইমরান শেখ, লক্ষীপুর জেলার ইউসুফ মিয়ার ছেলে মেহেদী হাসান,খুলনা জেলার ইয়াসিন আরাফাত এর ছেলে নাহিদ মোরল, নড়াইল জেলার গিয়াস সেখ এর ছেলে ফয়সাল সেখ,বাগেরহাট জেলার বিল্লাল হাওলাদার এর ছেলে রানা হাওলাদার, লালমনির হাট জেলার মনিন্দ্রনাথ রায় এর মেয়ে মল্লিকা রানী,কিশোরগঞ্জ জেলার কামাল উদ্দিন এর মেয়ে সামিরা আক্তার, রাঙামাটি জেলার সাইদুর এর মেয়ে সারা জান্নাত,লক্ষীপুর জেলার ইউসুফ এর মেয়ে ইমু খাতুন,পাবনা জেলার আমিরুল ইসলমাম এর মেয়ে মিথিলা রহমান, বাগেরহাট জেলার মন্টু জমাদ্দার এর ছেলে সাইম জমাদ্দার, নওগা জেলার সাহানুর সরদার এর ছেলে কমল সরদার, পাবনা জেলার জাহাঙীর হোসেন এর মেয়ে নুরজাহান খাতুন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ১৭ জন কিশোর কিশোরীকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছেন। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাদেরকে পোর্ট থানায় সোপর্দ হয়েছে।

তারা ভারতের মোম্বাই ও পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ বিবেকানান্দ মিশন, লিলুয়া হোম,বহরামপুর মানসিক হাসপাতাল,সুকাইনা হোম,এশিয়ান সাইগো সেরেস্তা ২৪ পরগনা ,চিল্ড্রেন ফর গার্লস হোম নদিয়া, অবজারভিশন বয়েজ হোম নদিয়া,কাজিনজরুল ইসলাম বয়েজ হোম বহরামপুর, কিশোলয় চিল্ড্রেন হোম বারাসাত , আর কে ভি মিশন উত্তর ২৪ পরগনা, শহিদ বন্দনা স্মুতি বিহালা,ও লিলূয়া এস এস হোমে ছিলেন।

যশোর মহিলা আইনজীবি সমিতির রেখা রানী বলেন, ফেরত আসাদের মধ্যে থেকে আমরা ৭জনকে গ্রহন করে আমাদের হোমে রাখব। এরপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে। রাইটস যশোর এর প্রতিনিধি শফি আহমেদ ও জাস্টিস ফর কেয়ার এর প্রতিনিধি বলেন আমরা ভারত থেকে ফেরত আসাদের মধ্যে থেকে ৫ জন করে গ্রহন করেছি এদের পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের কাছে হস্তান্তর করব।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশী কিশোর কিশোরীদের বেসরকারী তিনটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০