ABN BANGLA TV
২৯ জুলাই ২০২৫, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে স্কুল মাঠে পৌর সভার ময়লার ভাগাড় দুর্ভোগ ও দুর্দশায় হাজারো শিক্ষার্থী।

শাহরাস্তিতে স্কুল মাঠে পৌর সভার ময়লার ভাগাড় দুর্ভোগ ও দুর্দশায় হাজারো শিক্ষার্থী।

 

মো. জসিম উদ্দিনঃ

শাহরাস্তি পৌর সভার ঐতিহ্যবাহী মেহের কালিবাড়ী বাজারে অবস্থিত নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এখন পৌর সভার ময়লার ভাগাড়। দীর্ঘদিন ধরে নিরাপদ স্থান হিসেবে পৌর কর্তৃপক্ষ অনায়াসে এখানে ময়লা ফেলে যাচ্ছে। উপজেলার সবচেয়ে বড় ব্যবসায়ী কেন্দ্র মেহের কালিবাড়ী। ময়লার ভাগাড়ের পাশেই রয়েছে শাহরাস্তি পৌর একাডেমী ও সোনালী ব্যাংক শাহরাস্তি উপজেলা শাখা। পৌর শহরের একমাত্র খেলাধুলার ঐতিহাসিক মাঠ এটি। প্রতিনিধি বিকেলে স্কুল কলেজের শিক্ষার্থীরা এই মাঠে খেলাধুলায় মেতে উঠে। ময়লা ফেলার পর থেকে এই মাঠটি অনুপোযোগী হয়ে যায়। শাহরাস্তি পৌর একাডেমীর শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুর্গন্ধযুক্ত পরিবেশে পাঠ দান করছে। এছাড়াও নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী বায়ু দূষণের শিকার হচ্ছে। ব্যস্ততম জনবহুল এলাকায় প্রকাশ্যে পৌর কর্তৃপক্ষের এধরনের কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও সচেতন মহল। শাহরাস্তি পৌর একাডেমীর অধ্যক্ষ আলী আজগর মিয়াজী বলেন, আমি নির্যাতনের শিকার। পরিচ্ছন্ন কর্মীদের নিষেধ করা হলে তারা প্রশাসনের নির্দেশে এখানে ময়লা আবর্জনা ফেলেন বলে জানান। নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আযাদ হোসেন জানান, ময়লার কারনে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। বাজারের চা বিক্রেতা তারেক হোসেন জানান, দুর্গন্ধের কারণে ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফল ব্যবসায়ী বিপ্লব মজুমদার বলেন, আমরা অনেক কষ্টে এখানে বসে আছি ময়লার গন্ধে নিশ্বাস বন্ধ হয়ে আসে। শাহরাস্তি পৌরসভার প্রধান সহকারী নজরুল ইসলাম বলেন, জায়গা না থাকায় আপাতত এখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। অতি অল্প সময়ে ময়লাগুলো সরিয়ে নেয়া হবে। পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ জানান, পৌর সভার ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোন জায়গা না থাকায় মেহের কালিবাড়ী মাঠে ফেলা হয়েছে বৃষ্টি কমে আসলে মাঠ থেকে ময়লা গুলো সরিয়ে নেয়া হবে।
উল্লেখ্য ডাম্পিং স্টেশনের জন্য পৌর কর্তৃপক্ষ জায়গা কিনলেও এখনো পর্যন্ত ডাম্পিং স্টেশনের কোন অগ্রগতি দেখা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০