ABN BANGLA TV
১০ জুন ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফকিরহাটে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট।

ফকিরহাটে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট।

 

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি:

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে ঈদের আনন্দ উদযাপনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। ইসলামি ছাত্রশিবির শুভদিয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ঈদের তৃতীয় দিন, সোমবার (৯ জুন) বিকেলে।

“সুস্থ দেহে সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন”—এই স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত প্রতিযোগিতার শিরোপা জিতে নেয় ৬ নম্বর ওয়ার্ড। তারা ১-০ গোলে ৩ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ফকিরহাট উপজেলা (পশ্চিম) শাখার সভাপতি হাফেজ ওমর ফারুক।
সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের শুভদিয়া ইউনিয়ন শাখার সভাপতি গাজী আবু জ্বর, এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আলিমুল শেখ।

স্বাগত বক্তব্য দেন শিবির ফকিরহাট উপজেলা (পশ্চিম) শাখার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাকিব মল্লিক।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফকিরহাট উপজেলা (পশ্চিম) শাখার সাবেক সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন, জামায়াতে ইসলামী শুভদিয়া ইউনিয়নের সভাপতি হাফেজ রবিউল ইসলাম,
সহ-সভাপতি হাফেজ মাহিদুল ইসলাম,
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইকবাল হোসাইন, এবং যুব জামায়াত শুভদিয়া ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম।

আয়োজকরা জানান, খেলাধুলা তরুণ প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করে। ঈদের মতো উৎসবে এমন আয়োজন সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক হবে বলে মত দেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০