ABN BANGLA TV
২৬ মে ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালী পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে আন্দাজে বিল করার অভিযোগ

বাঁশখালী পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে আন্দাজে বিল করার অভিযোগ।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধ

 

চট্টগ্রামের পল্লী বিদ্যুৎ সমিতির-১ বাঁশখালী জোনাল  অফিসের এর বিরুদ্ধে গ্রাহকদের ভুতুড়ে বিলের অভিযোগ উঠেছে। ভুতুড়ে বিলে অতিষ্ঠ হয়ে পড়েছে বাঁশখালী উপজেলার কয়েক হাজার গ্রাহক।
সম্প্রতি উপজেলার কয়েকটি এলাকায় এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রাহকদের তোপের মুখে পড়েন মিটাররিডার কাম ম্যাসেঞ্জার। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কয়েকশ গ্রাহক ভুতুড়ে বিলের ভোগান্তির শিকার হচ্ছে। গ্রাহকদের কাছে মার্চ ও এপ্রিল মাসে বিলের কাগজ পৌঁছালে ওই বিলের টাকার পরিমাণ দেখে গ্রাহকদের চোখ কপালে ওঠে। তারা ওই বিল দেখে বিস্মিত ও হতভম্ব হয়ে পড়েন। তারা দেখেন প্রত্যেকের বিদ্যুৎ বিলে বিগত মাসের চেয়ে কয়েকগুণ বেশি। এছাড়াও মিটারের ইউনিটের সাথে উল্লেখিত বিলের ইউনিটের সাথে কোন মিল নেই। এতে করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পল্লী বিদ্যুত সমিতি-১ বাঁশখালী জোনাল অফিস এলাকার কয়েক হাজার গ্রাহক।
উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের পুর্ব কোকদন্ডী
গ্রামের জাকের আহমদ নামে পল্লী বিদ্যুতের এক গ্রাহকের ছেলে অভিযোগ করেন, তার আবাসিক মিটারে প্রতি মাসে বিদ্যুৎ বিল ৭০- ৮০ ইউনিটের বিল আসে কিন্তু গত এপ্রিল মাসে আসছে ১৬৫ ইউনিট যাহা আগের বিলের ডাবল এত বিল দেখে হতভম্ব হয়ে যান তিনি। এত ইউনিট ভুতে ব্যবহার করেছেন কিনা তিনি প্রশ্ন রাখেন।
একাই ইউনিয়নের পুর্ব কোকদন্ডী গ্রামের নুরজাহান
বেগম, মনিরা বেগমসহ আরো দুই জন গ্রাহক অভিযোগ করে বলেন, এভাবে যদি ভুতুড়ে বিলের মাধ্যমে আমাদের হয়রানি করা হয় তাহলে আমরা সাধারণ গ্রাহকের কোথায় যাব।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তি অভিযোগ করেন, এক মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করা না করা হলে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বাড়িতে গিয়ে লাইন কেটে দেয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। কিন্তু তাদের এই ভুতুড়ে বিলের কোনো সমাধান পাই না সাধারণ গ্রাহকেরা। এর প্রতিকার কবে হবে। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি-১ গুনাগরী জোনাল অফিসে এজিএম মোহাম্মদ সালেকুর রহমানকে ফোন করে তার কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমাদের অফিসে এই ধরনের কোন ঘটনা ঘটেছে বলে আমরা জানা নেই, গ্রাহক গণ যদি এই বিষয়ে অভিযোগ করে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০