ABN BANGLA TV
২৪ নভেম্বর ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতকানিয়াকে প্রতিরক্ষার ঢাল হিসেবে গড়তে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আহ্বান

সাতকানিয়াকে প্রতিরক্ষার ঢাল হিসেবে গড়তে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আহ্বান

​সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিতে সেনাবাহিনী প্রধান বরাবর একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।

আসন্ন সাতকানিয়া পৌরসভার নির্বাচনের মেয়র পদপ্রার্থী শিক্ষাবিদ মোহাম্মদ শাহজাহান (সম্রাট) সম্প্রতি এই আবেদনটি করেন।

​আবেদনপত্রে মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন, সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ’ অবস্থিত। কেবল রাজনীতি ও বাণিজ্যই নয়, সামরিক ও ভূরাজনৈতিক দিক থেকেও সাতকানিয়ার অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গ্র্যান্ড-ট্রাঙ্ক রোড বা সড়ক-ই-আজম কিংবা এশিয়ান হাইওয়ের অন্যতম নিয়ন্ত্রণ বিন্দু হলো এই সাতকানিয়া। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম সংলগ্ন সীমান্ত, সাগর এবং বন্দরের যোগাযোগের ক্ষেত্রেও এই উপজেলার কৌশলগত অবস্থান দেশের প্রতিরক্ষার জন্য অপরিহার্য।

​বহিঃশত্রুর সম্ভাব্য আক্রমণের প্রসঙ্গ টেনে আবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে সাতকানিয়া শত্রুপক্ষের অন্যতম প্রধান নিশানায় পরিণত হতে পারে। সেক্ষেত্রে ‘সেনাই জনতা, জনতাই সেনা’ এই ডকট্রিন প্রয়োগের মাধ্যমে সাতকানিয়াকে প্রতিরক্ষার ঢাল হিসেবে গড়ে তোলা সম্ভব। আর এজন্য স্থানীয় তরুণদের মধ্যে সামরিক জ্ঞান, দেশপ্রেম ও প্রেরণা তৈরি করতে সাতকানিয়ায় একটি ক্যাডেট কলেজ স্থাপন অত্যন্ত জরুরি।

​সংশ্লিষ্টদের মতে, সাতকানিয়ায় একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের শিক্ষা, অবকাঠামো ও আর্থসামাজিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আসবে। দক্ষিণ চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীরা হাতের নাগালেই বিশ্বমানের সামরিক ও সাধারণ শিক্ষার সুযোগ পাবে, যা পুরো অঞ্চলের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নেবে।

উল্লেখ্য, একসময় সাতকানিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুনাম ছিল দেশজুড়ে; দেশের বিভিন্ন জেলা,উপজেলা থেকে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী সাতকানিয়া সরকারী কলেজে পড়তে আসত। ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হলে এই জনপদ আবারও দেশের অন্যতম সেরা শিক্ষাকেন্দ্রে পরিণত হবে এবং তার হারানো গৌরব ফিরে পাবে। এ ছাড়া কলেজটিকে কেন্দ্র করে যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সুবিধা ও স্থানীয় অর্থনীতিতেও নতুন গতির সঞ্চার হবে।

​শাহজাহানের এমন সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাতকানিয়ার সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র হিসেবে সাতকানিয়ায় একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। প্রভাষক মোহাম্মদ শাহজাহান সাতকানিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিটিই সেনাপ্রধানের কাছে তুলে ধরেছেন। এটি বাস্তবায়িত হলে সাতকানিয়ার সার্বিক মান উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্ম সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

​সবশেষে, সার্বিক দিক বিবেচনা করে সাতকানিয়ায় ক্যাডেট কলেজ স্থাপনের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষায় একটি প্রাতিষ্ঠানিক মাইলফলক উন্মোচনে সেনাপ্রধানের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আবেদনকারী মোহাম্মদ শাহজাহান (সম্রাট) ও সাতকানিয়ার সর্বস্তরের জনগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট মার্টিনের সৌন্দর্য টানে, যাত্রাপথের দুর্ভোগ ফেরায়

১

জ্বালানি আমদানিতে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠকে নতুন করে আলোচনায়

২

সাতকানিয়ায় এসআরবি-১৫ এর বিশেষ অভিযান, চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

৩

সাতকানিয়াকে প্রতিরক্ষার ঢাল হিসেবে গড়তে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আহ্বান

৪

ডিএনসিসির আয়োজনে ২০ দলের লড়াই, নাম ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

৫

আন্তর্জাতিক মঞ্চে পঞ্চম স্থান অর্জনের স্বীকৃতি, সম্মাননা দিল বান্দরবান দুই সংগঠন

৬

লামা বাজার রক্ষা প্রকল্প যেন দুর্নীতির আখড়া: মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত শুরু

৭

ধামঘরে হিরো জাকিরের জোয়ার

৮

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

৯

আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান

১০

কর্ণফুলীতে মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন ও শিক্ষা সামগ্রী উপহার

১১

লামায় এলপিএল ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন: ক্রীড়াঙ্গনে নতুন উন্মাদনা, মাঠে গড়াল লামা প্রিমিয়ার লীগ-২৬

১২

লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

১৩

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

১৪

ব্যাংক খাতের স্বার্থে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত চান আহসান এইচ মনসুর

১৫

বিভাজন কমাতে বিপক্ষের যুক্তি শোনার আহ্বান ওয়াহিদউদ্দিনের

১৬

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে দুর্নীতির আখড়া: কাঠগড়ায় ডিডি

১৭

লোহাগাড়ায় যুব সম্মেলন: যুবকরাই আদর্শ সমাজ গঠনের প্রধান শক্তি

১৮

বান্দরবান রিজিয়ন কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ-২০২৬ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

১৯

বান্দরবানে আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

২০