ABN BANGLA TV
২১ নভেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

বান্দরবানে আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের বালাঘাটায় অবস্থিত ‘আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসা’র বার্ষিক সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান মিঠুন বলেন, “বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। জেনারেল, কারিগরি ও মাদ্রাসা—শিক্ষা ব্যবস্থার প্রতিটি সেক্টরের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্বীনি শিক্ষার প্রসারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, দ্বীনি শিক্ষায় আলোকিত হয়ে এসব শিক্ষার্থীরা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মাদ্রাসার পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা মাসুদ চৌধুরী প্রমুখ। এছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে পড়াশোনা ও অন্যান্য কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী ৫ জন শিক্ষার্থীকে প্রধান অতিথির হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার পক্ষ থেকেও প্রধান অতিথি মশিউর রহমান মিটনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট মার্টিনের সৌন্দর্য টানে, যাত্রাপথের দুর্ভোগ ফেরায়

১

জ্বালানি আমদানিতে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠকে নতুন করে আলোচনায়

২

সাতকানিয়ায় এসআরবি-১৫ এর বিশেষ অভিযান, চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

৩

সাতকানিয়াকে প্রতিরক্ষার ঢাল হিসেবে গড়তে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আহ্বান

৪

ডিএনসিসির আয়োজনে ২০ দলের লড়াই, নাম ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

৫

আন্তর্জাতিক মঞ্চে পঞ্চম স্থান অর্জনের স্বীকৃতি, সম্মাননা দিল বান্দরবান দুই সংগঠন

৬

লামা বাজার রক্ষা প্রকল্প যেন দুর্নীতির আখড়া: মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত শুরু

৭

ধামঘরে হিরো জাকিরের জোয়ার

৮

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

৯

আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান

১০

কর্ণফুলীতে মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন ও শিক্ষা সামগ্রী উপহার

১১

লামায় এলপিএল ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন: ক্রীড়াঙ্গনে নতুন উন্মাদনা, মাঠে গড়াল লামা প্রিমিয়ার লীগ-২৬

১২

লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

১৩

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

১৪

ব্যাংক খাতের স্বার্থে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত চান আহসান এইচ মনসুর

১৫

বিভাজন কমাতে বিপক্ষের যুক্তি শোনার আহ্বান ওয়াহিদউদ্দিনের

১৬

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে দুর্নীতির আখড়া: কাঠগড়ায় ডিডি

১৭

লোহাগাড়ায় যুব সম্মেলন: যুবকরাই আদর্শ সমাজ গঠনের প্রধান শক্তি

১৮

বান্দরবান রিজিয়ন কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ-২০২৬ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

১৯

বান্দরবানে আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

২০