ABN BANGLA TV
২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মঞ্চে পঞ্চম স্থান অর্জনের স্বীকৃতি, সম্মাননা দিল বান্দরবান দুই সংগঠন

‎আন্তর্জাতিক মঞ্চে পঞ্চম স্থান অর্জনের স্বীকৃতি, সম্মাননা দিল বান্দরবান দুই সংগঠন

মোঃ আরিফ, বান্দরবান:

‎সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ২০২৬ সালের যুব অলিম্পিক গেমসে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বান্দরবানের সুনাম বাড়িয়েছেন তরুণ বক্সার নয়ন ত্রিপুরা। প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জনের কৃতিত্বের জন্য তাকে সম্মাননা স্মারক দিয়েছে বান্দরবান বক্সিং একাডেমি ও বান্দরবান হিল রানার্স কমিটি।

‎সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বান্দরবান শহরের চেয়ারম্যান পাড়ার ৪ নং ওয়ার্ডের নিয়ম মার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানে নয়ন ত্রিপুরার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

‎আয়োজকেরা জানান, গত ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হয় ২০২৬ সালের যুব অলিম্পিক গেমস। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২,৭০০ তরুণ ক্রীড়াবিদ অংশ নেন। এতে বাংলাদেশের চারজন ক্রীড়াবিদ অ্যাথলেটিকস, বক্সিং ও সাতার বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে বক্সিংয়ে নয়ন ত্রিপুরার বিশ্বে পঞ্চম স্থান অর্জন বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

‎সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বক্সিং একাডেমির চেয়ারম্যান মাহফুজুর রশিদ বাচ্চু, কোচ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি শান্তনু দাশ, সহসভাপতি ক্য ক্য মারমা এবং সাধারণ সম্পাদক মো. আরিফসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা তরুণ খেলোয়াড়দের যথাযথ সম্মাননা ও উৎসাহ দেওয়া প্রয়োজন। নয়ন ত্রিপুরার এই অর্জন শুধু বান্দরবানের জন্য নয়, দেশের ক্রীড়াঙ্গনের জন্যও গর্বের বিষয়। তার সাফল্য এলাকার নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং বক্সিংসহ বিভিন্ন খেলায় নতুন প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগাবে।

‎স্থানীয় ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, প্রশিক্ষণের সুযোগ পেলে নয়ন ত্রিপুরার মতো আরও অনেক তরুণ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম বয়ে আনতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট মার্টিনের সৌন্দর্য টানে, যাত্রাপথের দুর্ভোগ ফেরায়

১

জ্বালানি আমদানিতে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠকে নতুন করে আলোচনায়

২

সাতকানিয়ায় এসআরবি-১৫ এর বিশেষ অভিযান, চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

৩

সাতকানিয়াকে প্রতিরক্ষার ঢাল হিসেবে গড়তে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আহ্বান

৪

ডিএনসিসির আয়োজনে ২০ দলের লড়াই, নাম ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

৫

আন্তর্জাতিক মঞ্চে পঞ্চম স্থান অর্জনের স্বীকৃতি, সম্মাননা দিল বান্দরবান দুই সংগঠন

৬

লামা বাজার রক্ষা প্রকল্প যেন দুর্নীতির আখড়া: মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত শুরু

৭

ধামঘরে হিরো জাকিরের জোয়ার

৮

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

৯

আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান

১০

কর্ণফুলীতে মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন ও শিক্ষা সামগ্রী উপহার

১১

লামায় এলপিএল ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন: ক্রীড়াঙ্গনে নতুন উন্মাদনা, মাঠে গড়াল লামা প্রিমিয়ার লীগ-২৬

১২

লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

১৩

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

১৪

ব্যাংক খাতের স্বার্থে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত চান আহসান এইচ মনসুর

১৫

বিভাজন কমাতে বিপক্ষের যুক্তি শোনার আহ্বান ওয়াহিদউদ্দিনের

১৬

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে দুর্নীতির আখড়া: কাঠগড়ায় ডিডি

১৭

লোহাগাড়ায় যুব সম্মেলন: যুবকরাই আদর্শ সমাজ গঠনের প্রধান শক্তি

১৮

বান্দরবান রিজিয়ন কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ-২০২৬ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

১৯

বান্দরবানে আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

২০