ABN BANGLA TV
২২ নভেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

লামা (বান্দরবান) প্রতিনিধি: মোঃ আলমগীর

বান্দরবান জেলার লামা উপজেলার বালুরচর এলাকায় সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে এলাকার প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে দুজন অভিজ্ঞ চিকিৎসক আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন। ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া বিনামূল্যে রক্তচাপ (ব্লাড প্রেসার) ও ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এই জনপদের অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। মূলত সেই সব সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় মানুষের ব্যাপক সাড়া পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বালুরচরসহ লামা উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

সবশেষে, ক্যাম্পটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় এলাকাবাসী, স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট মার্টিনের সৌন্দর্য টানে, যাত্রাপথের দুর্ভোগ ফেরায়

১

জ্বালানি আমদানিতে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠকে নতুন করে আলোচনায়

২

সাতকানিয়ায় এসআরবি-১৫ এর বিশেষ অভিযান, চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

৩

সাতকানিয়াকে প্রতিরক্ষার ঢাল হিসেবে গড়তে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আহ্বান

৪

ডিএনসিসির আয়োজনে ২০ দলের লড়াই, নাম ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

৫

আন্তর্জাতিক মঞ্চে পঞ্চম স্থান অর্জনের স্বীকৃতি, সম্মাননা দিল বান্দরবান দুই সংগঠন

৬

লামা বাজার রক্ষা প্রকল্প যেন দুর্নীতির আখড়া: মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত শুরু

৭

ধামঘরে হিরো জাকিরের জোয়ার

৮

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

৯

আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান

১০

কর্ণফুলীতে মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন ও শিক্ষা সামগ্রী উপহার

১১

লামায় এলপিএল ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন: ক্রীড়াঙ্গনে নতুন উন্মাদনা, মাঠে গড়াল লামা প্রিমিয়ার লীগ-২৬

১২

লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

১৩

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

১৪

ব্যাংক খাতের স্বার্থে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত চান আহসান এইচ মনসুর

১৫

বিভাজন কমাতে বিপক্ষের যুক্তি শোনার আহ্বান ওয়াহিদউদ্দিনের

১৬

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে দুর্নীতির আখড়া: কাঠগড়ায় ডিডি

১৭

লোহাগাড়ায় যুব সম্মেলন: যুবকরাই আদর্শ সমাজ গঠনের প্রধান শক্তি

১৮

বান্দরবান রিজিয়ন কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ-২০২৬ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

১৯

বান্দরবানে আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

২০