ABN BANGLA TV
২২ নভেম্বর ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

নিউজ ডেস্ক

মর্টগেজ রাখা সম্পত্তি প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অভিযোগকারীর বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে।

 

জানা গেছে, গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর কমিশন এ বিষয়ে অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করে। একই ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন।

 

এদিকে দুদকের অনুসন্ধানের খবর পাওয়ার পর সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন দেশ ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে তাঁর বিদেশ সফরকে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমের অংশ বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

 

সিটি ব্যাংক পিএলসির হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, আগামী ২২ নভেম্বর মাসরুর আরেফিন কায়রো যাচ্ছেন এবং ৩০ নভেম্বর দেশে ফিরবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি অফিসিয়াল সফর এবং প্রয়োজনীয় অনুমতি নিয়েই তিনি বিদেশ যাচ্ছেন। এ বিষয়ে দুদককেও অবহিত করা হয়েছে।

 

দেশকাল নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ইয়াহিয়া মির্জা বলেন, মাসরুর আরেফিন দেশে ফিরবেন না কেন।

 

অন্যদিকে, রোববারের আগেই দুদক তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা ইতোমধ্যে জারি হয়েছে কি না, সে বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

 

দুদকের পক্ষ থেকে অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রোক করা হলে সংশ্লিষ্ট শাখাকে লিখিতভাবে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ ছাড়া সিটি ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শেয়ারবাজারসংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগও অনুসন্ধান করছেন দুদকের অপর একজন কর্মকর্তা।

 

উল্লেখ্য, মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাঁকে আরও তিন বছরের জন্য একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

 

দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধান অনুসরণ করে অভিযোগটির অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ভুক্তভোগীর দায়ের করা মামলার স্মারক নম্বর ৩৭০৬, তারিখ ১৮ জুন ২০২৬। মামলাটি সিআর মামলা নম্বর ৮৮৬/২৬ (গুলশান) হিসেবে নথিভুক্ত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট মার্টিনের সৌন্দর্য টানে, যাত্রাপথের দুর্ভোগ ফেরায়

১

জ্বালানি আমদানিতে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠকে নতুন করে আলোচনায়

২

সাতকানিয়ায় এসআরবি-১৫ এর বিশেষ অভিযান, চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

৩

সাতকানিয়াকে প্রতিরক্ষার ঢাল হিসেবে গড়তে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আহ্বান

৪

ডিএনসিসির আয়োজনে ২০ দলের লড়াই, নাম ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

৫

আন্তর্জাতিক মঞ্চে পঞ্চম স্থান অর্জনের স্বীকৃতি, সম্মাননা দিল বান্দরবান দুই সংগঠন

৬

লামা বাজার রক্ষা প্রকল্প যেন দুর্নীতির আখড়া: মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত শুরু

৭

ধামঘরে হিরো জাকিরের জোয়ার

৮

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

৯

আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান

১০

কর্ণফুলীতে মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন ও শিক্ষা সামগ্রী উপহার

১১

লামায় এলপিএল ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন: ক্রীড়াঙ্গনে নতুন উন্মাদনা, মাঠে গড়াল লামা প্রিমিয়ার লীগ-২৬

১২

লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

১৩

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

১৪

ব্যাংক খাতের স্বার্থে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত চান আহসান এইচ মনসুর

১৫

বিভাজন কমাতে বিপক্ষের যুক্তি শোনার আহ্বান ওয়াহিদউদ্দিনের

১৬

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে দুর্নীতির আখড়া: কাঠগড়ায় ডিডি

১৭

লোহাগাড়ায় যুব সম্মেলন: যুবকরাই আদর্শ সমাজ গঠনের প্রধান শক্তি

১৮

বান্দরবান রিজিয়ন কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ-২০২৬ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

১৯

বান্দরবানে আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

২০