ABN BANGLA TV
১৫ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে দেবতাখুমের ট্যুরিস্ট গাইডদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন।

রোয়াংছড়িতে দেবতাখুমের ট্যুরিস্ট গাইডদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন।

 

​চিংনুমং মারমা,রোয়াংছড়ি প্রতিনিধিঃ ১৪ মে, ২৬।

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘দেবতাখুম’ ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ট্যুরিস্ট গাইডদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, রোয়াংছড়ি-এর উদ্যোগে গত ১৩ ও ১৪ মে (২০২৬) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে দেবতাখুমের মোট ১৩৯ জন নিবন্ধিত গাইডের মাঝে নতুন পোশাক (ইউনিফর্ম) এবং লাইসেন্স নবায়নের জন্য ‘ট্যুরিস্ট গাইড বুক’ বিতরণ করা হয়।

​দুই দিনব্যাপী এই কর্মশালায় গাইডদের পেশাদারিত্ব, পর্যটকদের সাথে আচরণ এবং জরুরি মুহূর্তে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গাইডদের দিকনির্দেশনা দেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির (ওসি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

​প্রশিক্ষণে বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা, পাহাড়ি পথে এবং পানিতে কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের প্রাথমিক উদ্ধার তৎপরতা ও জীবন রক্ষাকারী কৌশলগুলো হাতে-কলমে শেখানো হয়।

​সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেবতাখুমের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে গাইডদের ভূমিকা অপরিসীম। নিবন্ধিত এই ১৩৯ জন গাইড এখন থেকে সুশৃঙ্খল ইউনিফর্ম পরিধান করে এবং নিয়ম মেনে পর্যটকদের সেবা প্রদান করবেন। এর ফলে পর্যটন কেন্দ্রে শৃঙ্খলা ফেরার পাশাপাশি পর্যটকদের আস্থা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০