ABN BANGLA TV
২১ এপ্রিল ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রুহিয়ায় উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু”।

রুহিয়ায় উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু।

মোঃ শফিকুল ইসলাম  স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে -২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। রুহিয়ার চারটি কেন্দ্রে এবার মোট ১,৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনে উপস্থিত ছিল ১,৫৮২ জন। রুহিয়ার প্রধান চারটি পরীক্ষা কেন্দ্রের প্রাপ্ত তথ্যে দেখা গেছে, অধিকাংশ কেন্দ্রেই উপস্থিতির হার ছিল সন্তোষজনক। তবে সব কেন্দ্র মিলিয়ে মোট ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।রুহিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৭৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৩১ জন। অনুপস্থিত ছিল ৯ জন পরীক্ষার্থী। কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নাসিরুল ইসলামের তত্ত্বাবধানে এই কেন্দ্রে ৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৬ জন উপস্থিত ছিল। অনুপস্থিতির সংখ্যা মাত্র ৪ জন। রুহিয়া সালেহিয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষায় এই কেন্দ্রে মোট ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৪ জন উপস্থিত ছিল এবং ৭ জন অনুপস্থিত ছিল। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুল মান্নান।। রুহিয়া আদর্শ কারিগরি উচ্চ বিদ্যালয় এসএসসি ভোকেশনাল শাখা, এই কেন্দ্রে ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুপস্থিত ছিল ৯ জন। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন হরেন্দ্র নাথ রায়।সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় থাকলেও ভেতরে পরিবেশ ছিল নিরবচ্ছিন্ন। কেন্দ্র সচিবদের কড়া নজরদারি এবং প্রশাসনের তদারকিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রেই পরীক্ষার্থী বহিষ্কারের মতো ঘটনা ঘটেনি। কেন্দ্র সচিবরা জানিয়েছেন, অনুপস্থিত পরীক্ষার্থীদের ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে। সার্বিকভাবে রুহিয়ায় প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০