ABN BANGLA TV
১৪ অক্টোবর ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা।

১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের গত ১৬ বছরের মধ্যে প্রথম সত্যিকারের সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন। তিনি আশা প্রকাশ করেছেন, এই নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করবে।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)-এর এক অনুষ্ঠানের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

বৈঠকে প্রেসিডেন্ট লুলা অধ্যাপক ইউনুসকে আসন্ন কপ৩০ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানান। এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমি ব্যস্ত থাকব, তাই সম্ভবত সে সময় উপস্থিত থাকতে পারব না।”

অধ্যাপক ইউনুস বলেন, “এই নির্বাচন বাংলাদেশের জন্য এক বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। কারণ এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। এর আগে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলো ছিল প্রহসন ও কারচুপিপূর্ণ।”

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনুস বলেন, “বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে হবে। এতে উভয় দেশই উপকৃত হবে।”

তিনি ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে প্রেসিডেন্ট লুলা বলেন, “আমি ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফর করতে আগ্রহী। এই সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করবে।”

লুলা জানান, ব্রাজিল বাংলাদেশের ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা মডেল থেকে শিখতে আগ্রহী, একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে তাদের সার্বজনীন স্বাস্থ্যসেবা অভিজ্ঞতা ভাগ করে নিতে চায়। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “এটি হবে একটি দারুণ পারস্পরিক শেখার সুযোগ।”

বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবল প্রসঙ্গেও মেতে ওঠেন। হাসিমুখে অধ্যাপক ইউনুস বলেন, “বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামেই ব্রাজিলের সমর্থক পাওয়া যায়।”

বিশ্ব কূটনীতির এই বৈঠক শেষে বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে নতুন সহযোগিতার অধ্যায় শুরু হতে পারে। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্য দেশ-বিদেশে নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০