ABN BANGLA TV
৪ মার্চ ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“শ্রীলঙ্কার উপকূলে ডুবেছে ইরানের শক্তিশালী যুদ্ধজাহাজ”।

শ্রীলঙ্কার উপকূলে ডুবেছে ইরানের শক্তিশালী যুদ্ধজাহাজ।

আন্তর্জাতিক ডেস্ক:

শ্রীলঙ্কার জলসীমার নিকটে ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবতে শুরু করলে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে অন্তত ৩০ জন নৌসেনাকে জীবিত উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, জাহাজ থেকে জরুরি বিপৎসংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রতিকূল আবহাওয়া ও সাগরের পরিস্থিতি সত্ত্বেও বেশ কয়েকজন নৌসেনাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, ১৮০ জন ক্রু বহনকারী জাহাজটির আহত নৌসেনাদের উদ্ধার করে দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জাহাজ কেন ডুবতে শুরু করেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

দূর্ঘটনাকবলিত জাহাজটি ইরানের নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট ‘আইরিস দেনা’ হিসেবে চিহ্নিত। স্থানীয় সংবাদমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, জাহাজটি শ্রীলঙ্কার গল শহরের কাছাকাছি অবস্থানকালে বিপদের মুখে পড়ে সাহায্য চেয়ে বার্তা পাঠায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার কারণে এই ঘটনার গুরুত্ব বাড়ছে।

আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা এটিকে কারিগরি ত্রুটি হিসেবে দেখলেও, অন্তর্ঘাতমূলক হামলার সম্ভাবনাও পুরোপুরি অস্বীকার করা হয়নি।

এদিকে উদ্ধার হওয়া নৌসেনাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং নিখোঁজ অন্য সদস্যদের সন্ধানে অনুসন্ধান ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। জাহাজটির সর্বশেষ অবস্থা কিংবা এটি সম্পূর্ণভাবে ডুবে গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে আরও সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০