
বান্দরবানে লামায় ১৮ আগস্ট ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লামা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলায় তাঁকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিক্ষোভকারী কৃষক দল নেতারা অভিযোগ করেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে বিএনপি দলীয় নেতাদের দমন করতে ভুয়া মামলার আশ্রয় নিচ্ছে।
ন্যায়নীতির প্রতি অবজ্ঞা দেখিয়ে শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা সরকারের প্রতি অবিলম্বে বাবুলসহ সকল রাজবন্দীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
লামা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ ইব্রাহিম উক্ত বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষকদের সদস্য সচিব মোহাম্মদ আমির হোসেন লামা পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রি সদস্য সচিব ফরহাদুল ইসলাম সহ উপজেলা কৃষক দলনেতা আব্দুল বারেক পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক,
উল্লেখ্য, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে মিথ্যা সাজানো বানোয়াট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিএনপি ও অঙ্গসংগঠনগুলো একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উল্লেখ করে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
মন্তব্য করুন