
যশোরের বেনাপোলে সকল মজদুর এক হও” এই স্লোগানে বেনাপোল স্থলবন্দরে পালিত হয়েছে ১৩৯তম আন্তর্জাতিক মহান মে দিবস। বৃহস্পতিবার (১ মে) সকালে বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজির হাসান র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি বেনাপোল বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং সঞ্চালনায় ছিলেন ৯২৫-এর সাধারণ সম্পাদক সহিদ আলী।
প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মাকসুদুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, যুবদল নেতা মোস্তাফিজোহা সেলিম, শহিদুল ইসলাম শহিদ, মোস্তাফিজুর রহমান বাবু ও রায়হানুজ্জামান দিপু।
সভায় শ্রমিকরা বেনাপোল বন্দরে একটি নিজস্ব হাসপাতাল স্থাপন, টনপ্রতি ৩৫ টাকা মজুরি নির্ধারণ, ঈদ বোনাস প্রদান ও চাকরি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু, শ্রম বিষয়ক সম্পাদক তবিবর রহমান তবি, ইউনিয়ন নেতারা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন