
৩০ জুলাই (বুধবার) বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অদ্যকার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান এর উপপরিচালক এম,এম, শাহ্ নেয়াজ।
সভায় বক্তারা এই বর্ষা মৌসুমে বনজ গাছের পাশাপাশি প্রচুর পরিমাণে ফলজ ও ঔষধি গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেছেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিটি বাড়ীতে অন্ততঃ ১টি করে নিম ও অর্জুন গাছ লাগানোর জন্য আহবান জানান। এবং বিভিন্ন নার্সারি ও চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় স্টল সহ অংশগ্রহণ করে এবং অন্যান্য যারা শ্রম ও মেধা দিয়ে মেলাকে
সুন্দর, অর্থবহ ও সাফল্যমন্ডিত করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
মন্তব্য করুন