ABN BANGLA TV
১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৮ মোটরসাইকেল আটক।

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৮ মোটরসাইকেল আটক।

ক্রাইম রিপোর্টার শিউলি আক্তার

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৮ মোটরসাইকেল আটক,
নারায়ণগঞ্জ বন্দরে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ যাচাই করা হয়।বৈধ কাগজ দেখাতে ব্যার্থ হওয়ায় আটটি মোটরসাইকেল আটক করা হয়। একইসাথে বৈধ কাগজ পত্র অসম্পূর্ণ এবং মেয়াদোত্তীর্ণ থাকায় চারটি মোটরসাইকেলের নামে মোটরযান অধ্যাদেশে মামলা করা হয়। একইসাথে সন্দেহজনক ব্যাক্তিদের গতিবিধির ওপর বিশেষ নজরদারি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণে তৎপর রয়েছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে মদনগঞ্জ – মদনপুর সড়কের একাধিক স্থানে ট্রাফিক পুলিশের চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও কাগজপত্র যাচাই করা হয়।
জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট রাজিব কুমার মিত্রের নেতৃত্বে চেকপোস্টে উপস্থিত ছিলেন মদনগঞ্জ ফাড়ীর এএসআই হানিফ সহ পুলিশ সদস্যরা।
সার্জেন্ট রাজিব কুমার মিত্র জানান,সামনের জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রুটিন ওয়ার্কের অংশ হিসেবে সকাল থেকে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ যাচাই ও যেকোন বিশৃঙ্খলা এড়াতে সন্দেহজনক ব্যাক্তিদের গতিবিধি বিশেষ নজরদারি চলছে।এসময় তাৎক্ষণিক বৈধ কাগজ দেখাতে না পারায় ৮ টি মোটরসাইকেল আটক করে থানায় পাঠানো হয়। একইসাথে নবীগঞ্জ মোড়ে ৩ টি এবং ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজায় একটি মোটরসাইকেলের নামে মোটরযান অধ্যাদেশ আইনে মামলা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০