ABN BANGLA TV
২৩ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“পরিবেশ রক্ষার জন্য সৈকত হবে স্থাপনামুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী”।

পরিবেশ রক্ষার জন্য সৈকত হবে স্থাপনামুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজ ডেস্ক:

কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিস্থিতি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রবিবার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফেরার আগে তিনি সৈকতের সুগন্ধা পয়েন্টে এসে উচ্ছেদকৃত এলাকা ঘুরে দেখেন এবং অভিযান পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করেন।

পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসক, প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি কঠোরভাবে নির্দেশ দেন যে, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষার স্বার্থে বালিয়াড়ির ওপর কোনো স্থাপনা রাখা যাবে না। সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল হতে পারবে না এবং সম্পূর্ণভাবে স্থাপনামুক্ত রাখতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কক্সবাজার সৈকতের মূল সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অটল। এই নীতি পরিবর্তন করা হবে না।

এর আগে কক্সবাজার সফরে এসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রী সব অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্টের বালিয়াড়ি দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানালে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, তবে পরিবেশ ও সৈকতের সৌন্দর্য রক্ষা সরকারের অগ্রাধিকার হবে।

তিনি আরও বলেন, পর্যটকদের জন্য সুন্দর, প্রাকৃতিক ও পরিচ্ছন্ন সৈকত নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কেউ যদি বালিয়াড়ি দখল করতে বা স্থাপনা নির্মাণের চেষ্টা করে, সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কক্সবাজার সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সৈকতের মধ্যে অন্যতম। স্থাপনামুক্ত রাখার এই উদ্যোগ পর্যটন ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০