ABN BANGLA TV
২৪ মে ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পটিয়ায় ওলামাদলের কর্মী সভায় ইদ্রিস মিয়া:শহীদ জিয়ার আদর্শের নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে হবে।

পটিয়ায় ওলামাদলের কর্মী সভায় ইদ্রিস মিয়া:শহীদ জিয়ার আদর্শের নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে হবে।

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন,বিগত ১৬ বছর ফ্যাস্টিট শেখ হাসিনা ও তার দোসররা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আলেম ওলামাদের
নির্যাতন করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছে । অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে ইসলামী মূল্যবোধকে যথাযথ সম্মানে অভিষিক্ত করেছে। তিনি পটিয়ায় উপজেলা ও পৌরসভায় ওলামা দলকে সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি গতকাল পটিয়া উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের কর্মী
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মৌলানা মজিবুর রহমানের সভাপতিত্বে পটিয়া উপজেলা ওরপৌরসভা ওলামা দলের কর্মী সভা ২৩ মে শুক্রবার বিকেলে বায়তুল শরফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাএনেতা সাইফুদ্দিন সালাম মিঠু, বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, সাবেক কমিশনার আমির হোসেন, এস.এম.সুমন,উপজেলা উপজেলা বিএনপি নেতা এডভোকেট ফোরকান, শহীদুল ইসলাম সাজ্জাদ, আবছার উদ্দীন সোহেল ওলামা দলের নেতৃবৃন্দ মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আজগর হোসাইন, মাওলানা কুতুবউদ্দিন শাহ নুরী, মাওলানা রহিম উল্লাহ, মাহবুল আলম, তৌহিদুল ইসলাম, মাওলানা রহিম উল্লাহ, মাওলানা ইব্রাহিম, হাবিবুল্লাহ, মুফতি লোকমান, হাফেজ মাওলানা ইব্রাহিম,মাওলানা শরীফ উল্লাহ আশিকী,নুরুল আলম, মাওলানা সাখাওয়াত, সিরাজুল ইসলাম, আরাফাতে আলী, আবু সৈয়দ, মুস্তাফা, হাসান মুরাদ, আবু ছালেহ, জিয়াউর রহমান, আবছার আমেরী প্রমুখ।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২
২৩/০৫/২৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০