
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলাধীন ১০নং ধোপাছড়ী ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ড ধোপাছড়ী বাজার টু ১নং ওয়ার্ড সাঙ্গু কুল মাঝখানের কাঠের সেতুটি আজ ২২ মে বৃহস্পতিবার বিকাল ৪ টায় অতি বর্ষণের ফলে পাহাড়ি ঢলে সেতুটি ভেঙে যায়।
স্থানীয় জনগণ জানায় বৃহস্পতিবার সারাদিন অবিরাম বর্ষন হতে থাকায় উজান থেকে পাহাড়ি ঢল নামে, এমন সময় অধিক স্রোতের কারণে সেতুর মাঝ বরাবর ৮বলদি স্রোতে উপড়ে নিয়ে যায়।
এই সময় ধোপাছড়ী বাজার অংশে ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে।
সাপ্তাহিক বাজার হওয়াই সাঙ্গুকুল ১নং ওয়ার্ডের রেখঘাটা, চেমীর মুখ, ২নং ওয়ার্ডের শামুক ছড়ি, হিন্দুপাড়া গুংগুরু, ডলুপাড়া, কুহালং, গেয়ালিয়া খোলার প্রায় ১০ /১৫ হাজার মানুষ বিপদের সম্মুখিন হচ্ছে। এই সেতুর উপর দিয়ে দৈনিক ৪/৫ টি ৫ টনি ট্রাক বিভিন্ন সবজি বোঝায় করে চট্টগ্রাম ও ঢাকা শহরে নিয়ে যায়।
এলেকাবাসী জানায় যাতায়াতের জন্য ধোপাছড়ীবাসীর দু:খ দূর্দশা দিন দিন আরো গভীর হচ্ছে।
মন্তব্য করুন