ABN BANGLA TV
৪ জুন ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দূর্নীতির শেষ নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে : ভবন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

দূর্নীতির শেষ নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে :
ভবন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

 

পিরোজপুর জেলা প্রতিনিধি:

 

দূর্নীতি ও অনিয়মে ১৭ বছরেও পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৪ জুন) বেলা ১১টায় নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করে। বক্তারা বলেন, আগামী ৩০ শে জুনের মধ্যে কাউখালী হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজের কার্যক্রম শুরু না হলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কঠোর সূচি দিতে বাধ্য হবে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক এস. এম আহসান কবীর, জেলা জামায়তের সহ-সভাপতি মাওলানার ছিদ্দিকুল ইসলাম, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানার আলী হোসেন, বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, ইসলামী আন্দোলনের উপজেলার আহবায়ক আবুল কালাম আজাদ কাসেমি, যুবদলের আহবায়ক মামুন তালুকদার, নারী নেত্রী সুরান্দা সমাদ্দার, সাংবাদিক নেতা রতন কুমার দাস, এনামুল হক, রফিকুল ইসলাম রফিক ও তারিকুল ইসলাম পান্নু।
উল্লেখ্য, ২০০৮ সালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় মূল ভবন ও দুইটি আবাসিক ভবনের জন্য ৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে দরপত্র আহবান করা হলে তৎকালীন আওয়ামীলীগের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের ভাই নাসির উদ্দিন লিটু ক্ষমতার অপব্যহার করে নূরিয়া এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজটি হাতিয়ে নেয়। ওই বছর ঠিকাদারী প্রতিষ্ঠানটি ২০ শতাংশ কাজ করে ফেলে রেখে বিল নিয়ে চলে যায়। সিডিউল অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করায় ২০১৪ সালের ২৫ জুন ওই ঠিকাদারের দরপত্রের কার্যাদেশ বাতিল করা হয়। এবং ২০২৪ সালের ২১শে এপ্রিল দুদক স্বাস্থ্য অধিদপ্তরের তিন প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠান মালিকের নামে মামলা করেন। ২০২২ সালের ২৪ জুলাই কহিনুর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২৫ কোটি ১১ লক্ষ টাকার কার্যাদেশ পেয়েও ১ বছরের মধ্যে ভবনের কাজ শেষ করার কথা থাকলেও তারা কাজ শেষ না করে পালিয়ে গেলে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে স্বাস্থ্য অধিদপ্তর মামলা করে। মামলা এবং ঠিকাদারের গাফিলতিতে কাউখালী উপজেলার দেড় লক্ষ মানুষের সেবা দেওয়ার একমাত্র হাসপাতালটিতে কোন ভবন না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার লক্ষাধীক মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০