ABN BANGLA TV
১৪ এপ্রিল ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থানচিতে ত্রিপুরাদের বৈসু উপলক্ষে ঐতিহ্যবাহী নৃত্যে শোভাযাত্রা।

থানচিতে ত্রিপুরাদের বৈসু উপলক্ষে ঐতিহ্যবাহী নৃত্যে শোভাযাত্রা।

রেমবো ত্রিপুরা থানচি প্রতিনিধি বান্দরবান।

বৈসু ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব। তিন দিন ধরে এই উৎসব পালিত হয়। এই তিন দিনের জন্য আলাদা নাম রয়েছে। যেমন- প্রথম দিনের নাম “হারি বৈসু” দ্বিতীয় দিনের নাম “বৈসুমা” এবং তৃতীয় দিনের নাম “বসিকাতাল”। পুরনো বছরকে বিদায় নতুন বছরকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী ত্রিপুরাদের সামাজিক উৎসব হলো বৈসু। বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় বৈসু উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী নৃত্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নববর্ষে বসিকাতাল উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব উপলক্ষে নতুন বছরকে বরণ করে নিতে নৃত্যের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ডাকছৈ পাড়া হতে র্যালি শুরু করে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীতে এসে শেষ হয়। নতুন বছরকে বরণ করে নিতে শত শত নারী পুরুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে গড়াইয়া নৃত্যের তালে তালে নেচে গেয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। বৈসু উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বৈসু উদযাপন কমিটি সভাপতি বার্নাড ত্রিপুরা সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার শীতল ডি রোজারিও সিএসসি, সহকারী পাল পুরোহিত ফাদার সমীর পিটার ডি রোজারিও সিএসসি, ইউনিয়ন পরিষদের মেম্বার পিতরাং ত্রিপুরা, সিস্টার রোজ সুলেখা চাম্বুগং আরএডিএম, প্রধান শিক্ষক মনিরাম রাফায়েল ত্রিপুরা ও সিস্টার বেনেডিক্টা পেরেরা আরএডিএম প্রমুখ।

এই নিয়ে হালিরাম পাড়া কারবারি ও ইউপি সদস্য পিতরাং ত্রিপুরা বলেন, বৈসুর প্রথম দিনকে হারি বৈসু বলে। হারি বৈসু দিন ত্রিপুরা নারীরা পাড়ার মহল্লায় বিন্নি চাল গুঁড়ো করে তা দিয়ে পিঠা তৈরি করে। এই দিন ত্রিপুরা নারীরা পরিবারে ব্যবহার্য যাবতীয় কাপড়-চোপড় ধুয়ে পরিষ্কার করে ফেলে। গ্রামের যুবক যুবতীরা সেদিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ফুল সংগ্রহ করে ফুল দিয়ে বাড়িঘর সাজায়। ঘরের কাপড়-চোপড় পরিষ্কার করার মধ্য দিয়ে পুরনো বছরের যাবতীয় বিপদ-আপদ, জঞ্জাল ও দুঃখ-বেদনা ধুয়ে মুছে যাবে বলে বিশ্বাস। গরাইয়া নৃত্যে নারী পুরুষ গ্রামের পর গ্রাম ঘুরে ঢাক-ঢোল-বাঁশি বাজিয়ে গরাইয়া নৃত্য পরিবেশন করে।

বৈসু উদযাপন কমিটি সভাপতি বানার্ড ত্রিপুরা বলেন, বৈসু দ্বিতীয় দিন বৈসুমার দিনটি ত্রিপুরাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনে ত্রিপুরা সমাজে মানুষেরা ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের বাড়িতে বেড়াতে যায়। সামর্থ্য অনুযায়ী নানা ধরনের পিঠা, সরবত ও অন্যান্য খাবার অতিথিদের পরিবেশন করা হয়। তবে বৈসুমা’র দিনে প্রাণী মারা নিষিদ্ধ হওয়ায় ঐদিন নিরামিষ ভোজন করে সবাই। গরাইয়া নৃত্য পরিবেশন ছাড়াও ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা সারাদিন ধরে চলে।

কমলা বাগান ত্রিপুরা পাড়া কারবারি প্রেমুজ ত্রিপুরা বলেন, বৈসু তৃতীয় দিনে বসিকাতাল নববর্ষকে স্বাগত জানানোর দিন। শিশু-কিশোর ও যুবক-যুবতীরা নতুন কাপড়-চোপড় পরিধান করে গ্রামের ঘরে ঘরে গিয়ে হাঁস-মুরগি এবং অন্যান্য পশু-পাখির জন্য খাবার বিলিয়ে দেয় এই দিনে। ত্রিপুরাদের সামাজিক রীতি অনুসারে ছোটরা বয়স্কদের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে। গ্রামের যুবক-যুবতী ও নবদম্পতিরা পানি তুলে এনে গ্রামের বয়স্কদের স্নান করায় এবং আশীর্বাদ গ্রহণ করে। পরিবারের মঙ্গলের জন্য সৃষ্টিকর্তা কাছে প্রার্থনা করে। নববর্ষে দিনে অতিথি আপ্যায়ন করতে পারাতায় গৃহস্থের জন্য মঙ্গলজনক বলে ধরে নেয় ত্রিপুরারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০