
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০টায় রুহিয়া ডিগ্রি কলেজ হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে, কর্মি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মফিদুল আলম খান, সহ-সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা হিসাবে ছিলেন মোঃ আব্দুল আলিম, যোগাযোগ বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ পয়গাম আলী সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও, মোঃ আনছারুল হক সাবেক যুগ্ম সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও, মোঃ আব্দুল জব্বার সভাপতি রুহিয়া থানা বিএনপি, মোঃ জহিরুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক রুহিয়া থানা বিএনপি, এডভোকেট মোঃ জাকির হোসেন (জুয়েল) সহ-আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, অনুষ্ঠানটি উদ্বোধন করেন মোঃ মাসুদুল ইসলাম মুন্না আহ্বায়ক ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দল। সঞ্চালনায় মোঃ জিল্লুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক, রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতাকর্মী বৃন্দ। সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং আগামী দিনের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন