ABN BANGLA TV
৩ অক্টোবর ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩৯ জন অপহৃতকে উদ্ধার ২ পাচারকারী আটক।

টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩৯ জন অপহৃতকে উদ্ধার ২ পাচারকারী আটক।

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।

 

বাংলাদেশ নৌবাহিনীর সূত্রে জানা যায়, গতকাল (২ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের গভীরে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের আস্তানায় এ অভিযান চালানো হয়। চক্রটি নারী-শিশুসহ সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং মুক্তিপণের জন্য জিম্মি করে রাখে।

সংবাদ পেয়ে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস কমান্ডো দল ও কোস্টগার্ডের অভিযানিক দল সেখানে পৌঁছায়। উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে চিরুনি অভিযানে পাহাড়ের বিভিন্ন স্থান থেকে ৩৯ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন, ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু ও ২ জন বাঙালি পুরুষ।

ভিকটিমদের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মানবপাচারকারীরা প্রলোভন দেখিয়ে এবং অস্ত্রের মুখে জিম্মি করে তাদের আটকে রাখে। মুক্তিপণ আদায়ের পাশাপাশি বিদেশে পাঠানোর নামে বিপুল অর্থ হাতিয়ে নেয় চক্রটি।

উদ্ধারকৃতদের পরিবারের নিকট হস্তান্তর এবং আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নৌবাহিনীর তথ্যমতে, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন যৌথ অভিযানে মোট ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। মানবপাচার, চোরাচালানসহ যেকোনো অপরাধ দমনে নৌবাহিনী নিরলসভাবে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০