ABN BANGLA TV
৯ এপ্রিল ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফের হ্নীলায় ৫ বছরের শিশু কে অপহরণ পূর্বক মারধর ও লাশ ঘুম করার চেষ্টায়,কোর্টে মামলা।

টেকনাফের হ্নীলায় ৫ বছরের শিশু কে অপহরণ পূর্বক মারধর ও লাশ ঘুম করার চেষ্টায়,কোর্টে মামলা।

(নিজস্ব প্রতিবেদক, টেকনাফ)

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বড় লেচুয়াপ্রাংএলাকায় ৫ বছরের এক শিশুকে অপহরণ করে পাহাড়ী জঙ্গলে নিয়ে মারধর ও লাশ ঘুম করার অপচেষ্টা চালিয়েছে চিহ্নিত আওয়ামীলীগের দোসর ও ডাকাত ফরিদ এবং তার সাঙ্গপাঙ্গরা।
এঘটনায় ৯ এপ্রিল কক্সবাজার জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালত টেকনাফ কোর্টে ভীকটিমের পরিবার বড় লেচুয়াপ্রাংএলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামীলীগের দোসর মৃত্যু খুইল্যাৃিয়ার ছেলে ফরিদ আলম কে প্রধান আসামী করে  একটি ফৌজদারী অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে।

 

অভিযোগে সূত্রে  জানাযায়,গত ৮ এপ্রিল সকাল ৭ টার দিকে ডাকাত ফরিদের নেতৃত্বে অপরাপর অপরাধীরা নিরীহ টমটম চালক স্থানীয় আলী আহমদের ছেলে রবি আলমের ফসলী জমিতে অবৈধভাব অনুপ্রবেশ করে ক্ষেতের ফসলী গাছগাছালি  কর্তনও ব্যাপক ক্ষয়ক্ষতির সাধনের মাধ্যমে প্রায় ১ লক্ষাধিক টাকার বিভিন্ন ফসলাদি নষ্ট করে ফেলে। এই ভাবে দীর্ঘ দিন থেকে ফরিদ গংরা বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন মিথ্যা মামলাদিয়ে হয়রানি করার অপচেষ্টা চালিয়ে আসছিল।
এঘটনা জানার পর ৫ বছরের শিশু ছেলে তাহসিন কে নিয়ে মা সাজেদা বেগম সাজু নষ্ট করা ফসল দেখতে গেলে  সন্ত্রাসী ফরিদ ও তার সাঙ্গ পাঙ্গরা মা সাজেদা বেগম কে মারধর পূর্বক শিশুপূত্র তাহসিন কে টেনে হিছড়ে  জঙ্গলে নিয়ে গিয়ে মারধর করে লাশ ঘুম করার পাঁয়তারা করে।
পরে এলাকাবাসী  জানতে পেরে তাদের উদ্ধার করে হ্নীলা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাহসিনের অবস্থা আশংকাজনক হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। পরে বিষয়টি কোর্ট পুলিশ কে অবহিত করারপর ৯ এপ্রিল কক্সবাজার আমলী আদালত টেকনাফ কোর্টে  অপরাধীদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন অভিযোগের বাদী রবি আলম।

আদালত বিষয়টি আমলে নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
এব্যাপারে অভিযুক্ত ফরিদ ও তার পরিবারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বাড়িতে না থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০