ABN BANGLA TV
৩ মার্চ ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“টয়লেটে নকল মিললেও দায়ী করা হবে কর্তৃপক্ষকে: শিক্ষামন্ত্রী”।

টয়লেটে নকল মিললেও দায়ী করা হবে কর্তৃপক্ষকে: শিক্ষামন্ত্রী।

নিউজ ডেস্ক:

পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা ভঙ্গ বা নকলের ঘটনায় আর কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করে বলেন, পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও যদি নকল সামগ্রী পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সভায় শিক্ষামন্ত্রী নির্দেশনা দেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে। কেবল আনুষ্ঠানিকতা নয়, কার্যকর নজরদারির মাধ্যমে নকল ঠেকাতে শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও সতর্ক করেন, পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্নপত্র বা প্রশ্নসংক্রান্ত কোনো তথ্য ছড়িয়ে পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল ঠেকাতে প্রয়োজন হলে নতুন আইন প্রণয়নের কথাও জানান তিনি।

মেধাভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে পরীক্ষাব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, অটোপাসের আর কোনো সুযোগ রাখা হবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত চর্চা থেকেও বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

সভায় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। ঝুঁকিপূর্ণ বা বিতর্কিত কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা তৈরির নির্দেশ দেন মন্ত্রী। যে কোনো ধরনের অনিয়ম ও অসদুপায় রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

এ সময় মন্ত্রী আরও জানান, যেসব জেলায় এখনো জিলা স্কুল নেই, সেখানে নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানের সুযোগসহ উচ্চমাধ্যমিক পর্যায়ের আদলে গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমন্বিত ও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে সরকারের।

সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী পুনর্ব্যক্ত করেন, পরীক্ষা যেন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়—সে জন্য সবাইকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। নকল বা অনিয়মের ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতিই অনুসরণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০