ABN BANGLA TV
২৫ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী”।

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজ ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার—এমন ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি জানান, আন্দোলনের চেতনা ও জনআকাঙ্ক্ষাকে সামনে রেখেই সরকার সব সিদ্ধান্ত নিচ্ছে। এ আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের জন্য দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদীয় নিয়ম অনুযায়ী ৩০ কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ইতোমধ্যে ১৫ দিন পার হয়েছে, বাকি সময়ের মধ্যেই প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে—যেখানে জুলাই অভ্যুত্থানের চেতনাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ পরিবর্তনের বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ বিষয়ে জনমতের প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এদিকে বৈঠকে অংশ নেওয়ার আগে মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের জনআকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোতে তার দল সর্বোচ্চ গুরুত্ব দেবে। তবে সংবিধান বা জনস্বার্থের পরিপন্থি কোনো বিষয় থাকলে তা নিয়ে আপত্তি জানানো হবে।

সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। বৈঠক শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০