ABN BANGLA TV
১২ মে ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লিশ অভিযান চা‌লিয়ে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধার এবং ২জন আসামি গ্রেফতার।

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লিশ অভিযান চা‌লিয়ে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধার এবং ২জন আসামি গ্রেফতার।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লিশ অভিযান চা‌লিয়ে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধার এবং ২জন আসামিকে গ্রেফতার করে‌ছে। র‌বিবার (১১‌মে )সকা‌লে পেকুয়া টু চট্টগ্রাম সড়কের উপর চেকপোষ্ট ব‌সি‌য়ে বাঁশখালী থানা গেইটের সামনে থে‌কে ১টি রেজিস্ট্রেশনবিহীন যাত্রীবাহী সিএনজি(অটোরিক্সা) গাড়ী থে‌কে এ অস্ত্র উদ্ধার এবং অস্ত্র বহনকা‌রি দুজনকে গ্রেফতার ক‌রে পু‌লিশ।
এ ব্যাপারে রবিবার দুপু‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি )‌মোঃ সাইফুল ইসলা‌মের কার্যাল‌য়ে সংবাদ ব্রিফিং এর মাধ্যমে অস্ত্র উদ্ধা‌রের বিস্তা‌রিত বিবরন তু‌লে ধরা হয় । এ সময় ও‌সি সাইফুল ইসলাম জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, আনোয়ারা সার্কেল সোহানুর রহমান সোহাগ এর তত্ত্বাবধানে র‌বিবার ০৬:২০ ঘটিকার সময় বাঁশখালী থানার এসআই মো: জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালী থানা গেইটের সামনে পেকুয়া টু চট্টগ্রাম সড়কের উপর চেকপোষ্ট স্থাপন করা হয়।
এ সময় ১টি রেজিস্ট্রেশনবিহীন যাত্রীবাহী সিএনজি(অটোরিক্সা) গাড়ী থা‌মি‌য়ে সিএনজি গাড়ীর পিছনে যাত্রী বেশে বসা ২ জন ব্যক্তিকে সিএনজি থেকে নামিয়ে তল্লাশী করে। তল্লাশীকালে ঘটনাস্থলে পেকুয়ার টইটং ইউপির ০৮নং ওয়ার্ডের আমিন শরীফ মিয়ার বাড়ী এলাকার মৃত ফজলুল করিম চৌধুরী ও চশমে আনোয়ার সিদ্দিকার পুত্র মোঃ সাখাওয়াত হোসেন(২৭) এর ডান হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর সাদা ও নীল রংয়ের পুরাতন চেক লুঙ্গির অংশ দি‌য়ে মোড়ানো অবস্থায় ২টি দেশীয় তৈরী সচল কালো রংয়ের একনলা বন্দুক লোহা ও কাঠের অংশ ০৪(চার) ভাগে পৃথক পাওয়া যায়।
অপর‌দি‌কে বাঁশখালী পৌরসভা ০৫নং ওয়ার্ডের মিয়ার বাজার মিজ্জরি বাড়ী এলাকার আহম্মদ হোসেন ও মৃত মমতাজ বেগমের পুত্র মোঃ ইলিয়াস(৪১) এর বাম হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর সাদা ও নীল রংয়ের পুরাতন চেক লুঙ্গির অংশ দি‌য়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী সচল কালো রংয়ের এলজি লোহা ও কাঠের অংশ ২ ভাগে পৃথক পাওয়া যায়।
এ সময় তা‌দের জিজ্ঞাসাবাদে জব্দকৃত ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী এলজি অবৈধ আগ্নেয়াস্ত্র কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকা হতে সংগ্রহ করত: চট্টগ্রাম শহরের মইজ্জারটেক এলাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এ ব্যাপা‌রে বাঁশখালী থানার মামলা নং-১৬, (১১/০৫/২০২৫) ধারা- 19A The Arms Act, 1878; রুজু করা হয় ব‌লে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম । এছাড়া অস্ত্র উদ্ধার ও অপরাধ নির্মু‌লে পু‌লি‌শের এ অ‌ভিযান অভ্যাহত থাক‌বে ব‌লে তি‌নি জানান ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০