ABN BANGLA TV
১১ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“খালেদা জিয়ার সময়েই বিশ্বমঞ্চে মর্যাদার আসন পেয়েছিল বাংলাদেশ”।

খালেদা জিয়ার সময়েই বিশ্বমঞ্চে মর্যাদার আসন পেয়েছিল বাংলাদেশ।

নিউজ ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থান অর্জন করেছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে দেশ এমন এক কূটনৈতিক নীতি অনুসরণ করেছিল, যেখানে পারস্পরিক সম্মান ও সমঅধিকারের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হয়েছিল।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পররাষ্ট্রনীতি প্রবর্তন করেছিলেন, তার ধারাবাহিকতা বজায় রেখেই বেগম খালেদা জিয়া দেশের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করেছিলেন। সেই নীতির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সময় প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপ, আমেরিকা এবং ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা হয়েছিল। সে সময় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আত্মমর্যাদা বজায় রেখে দৃঢ়তার সঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরতে পারত। ফলে বিশ্বদরবারে বাংলাদেশের প্রতি অন্য দেশগুলোর দৃষ্টিভঙ্গিও ছিল সম্মানজনক।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন তিনি। প্রতিহিংসাপরায়ণ ও মিথ্যা মামলায় তাকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে। এমনকি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছিল।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় নিপীড়নের শিকার হওয়ার পরও খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। বরং নিজের ওপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরার পরিবর্তে তিনি সবসময় মানুষের মধ্যে ভালোবাসা, সহনশীলতা ও ঐক্যের বার্তা দিয়েছেন।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দল, মতাদর্শ, ধর্ম ও বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, দশমিক প্রকাশনীর প্রকাশক দীপান্ত রায়হান এবং সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজসহ আরও অনেকে।

এ সময় লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই ‘মহাজীবনের উপাখ্যান’-এর মোড়ক উন্মোচন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০