ABN BANGLA TV
২১ মার্চ ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“কারাগারে একই জামাতে সাবেক মন্ত্রী-এমপিরা, রাজসাক্ষীর সঙ্গে কথা বলেননি কেউ”।

কারাগারে একই জামাতে সাবেক মন্ত্রী-এমপিরা, রাজসাক্ষীর সঙ্গে কথা বলেননি কেউ।

নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে জামাতে অংশগ্রহণ করে বন্দিরা ঈদের আনন্দ উপভোগ করেছেন। রাজধানীর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বিশেষ কারাগারেও এ আয়োজন করা হয়।

শনিবার (২১ মার্চ) কেরানীগঞ্জের বিশেষ কারাগারে সকাল সাড়ে ৮টায় কারা কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন ২০২৪ সালের গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলায় বন্দি থাকা প্রায় ১২৩ জন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আমলা। একই জামাতে নামাজ আদায় করেন রাজসাক্ষী পুলিশ, সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

জামাত শেষে সাবেক মন্ত্রী-এমপি-আমলারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কেউ ধাবিতভাবে দেখেনি বা তার সঙ্গে কোলাকুলি করেনি। তিনি জামাতের শেষে নিরাপত্তা পাহারার সঙ্গে আলাদা অবস্থানে ছিলেন।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, সকালে বন্দিদের জন্য মুড়ি ও পায়েস পরিবেশন করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বন্দিরা অংশগ্রহণ করে আনন্দের মুহূর্ত কাটান। দুপুরে পরিবেশিত হয় বিশেষ খাবার—পোলাও, গরুর রেজালা (বিকল্প খাসি মাংস), সেদ্ধ ডিম, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ ও পান-সুপারি। রাতের খাবারে পরিবেশন করা হবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের ৭৩টি কারাগারে হাজতি ও কয়েদি মিলিয়ে বন্দির সংখ্যা প্রায় ৮০ হাজার। ঈদের দিন এবং পরবর্তী দুই দিনে বন্দিরা একদিনের জন্য স্বজনদের রান্না করা খাবার খেতে পারবেন। এছাড়া প্রতিটি বন্দি মোবাইল ফোনে তিন মিনিট করে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০