ABN BANGLA TV
২ এপ্রিল ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“কত কোটি টাকার মালিক থালাপতি বিজয়”?

কত কোটি টাকার মালিক থালাপতি বিজয়?

বিনোদন ডেস্ক:

তামিল চলচ্চিত্রের সুপারস্টার বিজয় এখন রাজনীতির ময়দানে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন। সম্প্রতি নির্বাচনের মনোনয়নপত্রের সঙ্গে নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিস্তারিত হিসাব দাখিল করেছেন। হলফনামা প্রকাশ হতেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

২০২৬ সালের তথ্য অনুযায়ী, দেশের অন্যতম ধনী অভিনেতা-রাজনীতিকের তকমা অর্জন করেছেন বিজয়। অস্থাবর সম্পত্তির খতিয়ান অনুযায়ী তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪০৪ কোটি ৫৮ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে প্রায় ১৮৪ কোটি টাকা।

অবিশ্বাস্য হলেও সত্য, কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তার হাতে নগদ রয়েছে মাত্র ২ লাখ টাকা। তবে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় ৩২০ কোটি টাকা।

পরিবারের আর্থিক অবস্থা অনুযায়ী, দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা সাশার ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে প্রায় ৪ লাখ টাকা। অন্যদিকে তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম-এর ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় ১০ কোটি ৪৩ লাখ টাকা। স্ত্রী সঙ্গীতার কাছে থাকা সোনা, রূপা ও হিরের গয়নার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ কোটি ৫১ লাখ টাকা, যা তার বিলাসিতার পরিচায়ক।

সম্পদ গড়ার পাশাপাশি অন্যকে ঋণ দেওয়ার ক্ষেত্রেও উদারতা দেখিয়েছেন থালাপতি বিজয়। তিনি মোট ৭৬ কোটি টাকা ঋণ দিয়েছেন। এই ঋণের মধ্যে রয়েছেন তার বাবা এস. এ. চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখর, এমনকি স্ত্রী ও সন্তানরাও ঋণের অংশীদার হয়েছেন।

স্থাবর সম্পত্তির দিক থেকেও বিজয় ঈর্ষণীয় অবস্থানে রয়েছেন। হলফনামা অনুযায়ী, তার নামে রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি ও জমি। নীলঙ্করাই, উরুর, মইলাপুর, পল্লিপাট্টু, পদুর, কোরাট্টুর, সলিগ্রাম ও শোলিঙ্গানাল্লুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তার স্থাবর সম্পত্তি ছড়িয়ে আছে।

উল্লেখ্য, এই সম্পদ হোল্ডিং প্রকাশ বিজয়ের রাজনৈতিক ও আর্থিক প্রভাবের দিকেও নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০