ABN BANGLA TV
১৩ আগস্ট ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উখিয়া-টেকনাফে এনডিএমের হাল ধরলেন এড. সাইফুদ্দিন খালেদ।

উখিয়া-টেকনাফে এনডিএমের হাল ধরলেন এড. সাইফুদ্দিন খালেদ।

 

কামাল উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ আসনে জননেতা ববি হাজ্জাজের বিশ্বস্ত সৈনিক
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (নিবন্ধন নং-৪৩ ) কেন্দ্রীয় কমিটির কৃষি শ্রম ও সমবায় বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা কমিটির সভাপতি বিশিষ্ট আইনজীবী, সমাজ সেবক “এডভোকেট সাইফুদ্দিন খালেদ”কেই দলীয় মনোনয়ন দেয়া হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।

এডভোকেট সাইফুদ্দিন খালেদ গত জাতীয় সংসদ নির্বাচন -২০১৮ সালে এনডিএম এর জোট গণঐক্যের পক্ষে হারিকেন প্রতীক নিয়ে কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ আসনে
প্রতিদ্বন্দ্বিতা করেলেও এবারে এনডিএম এর দলীয় প্রতীক সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।

শিক্ষাগত ও পেশাগত জীবনে
এডভোকেট সাইফুদ্দিন খালেদ একজন উচ্চ শিক্ষিত ও মেধাবী ব্যক্তিত্ব। তিনি একাউন্টিং থেকে অনার্স, মাস্টার্স, বিএড, এলএলবি, এলএলএম ডিগ্রিধারী। এছাড়াও একসময় তিনি সরাসরি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। এখন বিভিন্ন প্রত্রিকা ও সাংবাদিক সংগঠনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োজিত বলে জানা গেছে। নতুন প্রজন্ম একজন উচ্চ শিক্ষিত ও মেধাবী ব্যক্তিত্ব হিসেবে এডভোকেট সাইফুদ্দিন খালেদকে বিকল্প হিসেবে চিন্তা করতে পারে বলে সচেতন মহলের ধারণা।

তিনি উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের ১নং ওয়ার্ড ভালুকিয়া মাতবর পাড়া নিবাসী ও বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্ব
নুরুল ইসলাম মাস্টারের বড় ছেলে ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের একজন প্রতিবাদী, স্বনামধন্য আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সকলের কাছে সুপরিচিত বলে জানা গেছে।

কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ আসনে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য বা আইনপ্রণেতা হওয়ার মতো যোগ্যতা আমার আছে, এলাকার জনগণ যদি আমার যোগ্যতা ও ওজন উপলব্ধি করতে পারে তবেই আমি প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। জনগণের প্রতি আপনার প্রতিশ্রুতি কি জানতে চাইলে তিনি জানান, আমরা ইতিপূর্বে মাদক সংশ্লিষ্টদের এ আসনের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছি তাই এই এলাকা মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। আমি নির্বাচিত হলে মাদক নির্মূল, বেকারত্ব রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নয়ন, ব্যবসাবানিজ্যের উন্নয়ন,রোহিঙ্গা সমস্যা সমাধান, আইনশৃঙ্খলার উন্নয়ন সহ জনগুরুত্বপূর্ণ কার্যাদি করতে একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে ভূমিকা রাখবো।

বিএনপির প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওনি আমার মোরব্বি, আমার পিতার ও মোরব্বি, ওনার বিষয়ে কোন মন্তব্য নেই বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০