ABN BANGLA TV
২২ এপ্রিল ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“আল-আমিন প্রধান ও টিপুর মধ্যকার চলমান দ্বন্দ্বের অবসান, অবশেষে মিমাংসিত”।

আল-আমিন প্রধান ও টিপুর মধ্যকার চলমান দ্বন্দ্বের অবসান, অবশেষে মিমাংসিত।

 

ক্রাইম রিপোর্টার:

 

অবশেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন প্রধানের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান ঘটেছে। দলীয় উদ্যোগে এ বিরোধ মীমাংসা হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরেছে।

 

জানা যায়, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একে অপরকে নিয়ে কটূক্তি ও সমালোচনাকে কেন্দ্র করে এই বিরোধ তীব্র আকার ধারণ করে। বিষয়টি দ্রুতই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

 

এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আল-আমিন প্রধানকে শোকজ করা হয়।

 

এ বিষয়ে আল-আমিন প্রধান বলেন, তার সঙ্গে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর যে বিরোধ তৈরি হয়েছিল, তা এখন সম্পূর্ণ মীমাংসা হয়েছে। তিনি অভিযোগ করেন, অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে টিপু তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেন এবং অপপ্রচার চালান। এমনকি তার মরহুম পিতা নাজির প্রধানকে নিয়েও কটূক্তি করা হয়, যার প্রতিবাদ তিনি করেছিলেন।

 

তিনি আরও জানান, শোকজের জবাব তিনি সাংগঠনিক নিয়ম অনুযায়ী দিয়েছেন। পরে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান তাকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং দলের স্বার্থে বিরোধের অবসান ঘটানোর আহ্বান জানান। একইসঙ্গে তারা টিপুর সঙ্গেও কথা বলে বিষয়টি নিষ্পত্তিতে ভূমিকা রাখেন।

 

আল-আমিন প্রধান বলেন, “দলের সম্মানের কথা বিবেচনা করে আমি আর কোনো বিরোধে জড়াবো না। সাংগঠনিক প্রটোকল মেনে সবাইকে সম্মান দিয়ে রাজনীতি চালিয়ে যাবো। খুব শীঘ্রই সাংগঠনিক কর্মকান্ডে সবাইকে এক মঞ্চে দেখতে পারবেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০