ABN BANGLA TV
১৪ আগস্ট ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক ভিডিও ভাইরাল মাদ্রাসার ৪ শিক্ষার্থী বহিষ্কার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক ভিডিও ভাইরাল মাদ্রাসার ৪ শিক্ষার্থী বহিষ্কার।

 

মো. জসিম উদ্দিনঃ

 

ক্লাস রুমে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নুনিয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ৪ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ১১ আগস্ট মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসাইন মোল্লার স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, মাদ্রাসার ক্লাস রুমে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আপত্তিকর ভিডিও ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের ( সার্বিক) অনুমতি ক্রমে নিয়ম শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে ১১ আগস্ট জরুরি সভায় ৪ শিক্ষার্থীকে স্থায়ী ভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আমির হামজা, মাহমুদ হাসান,আল আমিন ও জান্নাতুল মাওয়া। বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিকেলে মাদরাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম গণমাধ্যম কে এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসাইন মোল্লা জানান, পরিস্থিতি বিবেচনায় ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে জরুরি সভায় অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০