ABN BANGLA TV
১ অক্টোবর ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় বাবার মৃত্যুর ২মাস না পেরোতেই ছেলে হাতে মায়ের উপর নির্যাতন।

সাতকানিয়ায় বাবার মৃত্যুর ২মাস না পেরোতেই ছেলে হাতে মায়ের উপর নির্যাতন।

 

বিশেষ প্রতিনিধি – চট্টগ্রাম

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ এলাকায় পিতার মৃত্যুর ২ মাস না যেতেই মাদকাসক্ত ছেলে এবং তার বউয়ের নির্যাতনের শিকার হয়েছেন আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধ মহিলা। নির্মম ভাবে মারধর করেছেন তারই আপন ছেলে।

গত সোমবার (২৯ শে সেপ্টেম্বর) সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ ৫ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে ছেলের বিরুদ্ধে মা বাদী হয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন৷ জানা যায়, ছেলে এবং তার স্ত্রী এক সাথে বৃদ্ধ মায়ের কাছ থেকে, সম্পত্তি ভাগ সহ ২ লাখ টাকার জন্য চাপ দেন। তবে মায়ের কাছে এত টাকা না থাকায়,
মধ্যে রাতে মাকে হত্যার উদ্দেশ্যে বাড়িঘর ভাঙচুর করেন। মায়ের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা।

একাধিক সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুই জনেই মাদক বিক্রির সাথে জড়িত। অত্যাচার নির্যাতনের কারনে গত ২ মাস আগে মারা যান তার পিতা। পিতার মৃত্যুর ২ মাস না পেরোতেই শুরু হয় বৃদ্ধ মায়ের উপর নির্যাতন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায়ই সময় আমার ছেলে এবং তার বউ নেশা সেবন করে। এবং বিভিন্ন জায়গায় মাদক বিক্রির সাথে জড়িত। বিষয়টি স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গদের জানালে, তারা দুইজনেই আমাকে মেরে ফেলার হুমকি দেন।এবং আমার বসতবাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে আমাকে ধারালো অস্ত্র দিয়ে মারা জন্য আসিলে, আমি প্রাণ রক্ষার জন্য পিছনের দরজা দিয়ে বের হয়ে, প্রতিবেশির ঘরে আশ্রয় গ্রহন করি। গত ২ মাস আগে আমার ছেলের নির্যাতনে আমার স্বামী স্টোক করে মারা যান। তারপর থেকে বাড়ি ভিটা সম্পত্তি ভাগ বন্টন সহ ২ লাখ টাকা দাবি করেন। কিন্তু আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে, জীবিকা নির্বাহ করি। আমার ছোট সন্তান ছাড়া বাকি ২ ছেলে আমার ভরণপোষণের দায়িত্ব পালন করে না।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ মাস আগে আমার বাবাকে মারধর সহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছেন আমার ভাই ও তার স্ত্রী। তাদের নির্যাতনের শিকার হয়ে স্টোক করে আমার বাবা মারা যান। তারপর থেকে সম্পত্তি ভাগ বণ্টন সহ আমার মায়ের কাছ থেকে ২ লাখ টাকা দাবি করেন বাড়ি মেরামত করবে বলে৷ কিন্তু আমার ভাইরা আমার মাকে ভরণপোষণ বন্ধ করে দেন। তাই বাধ্য হয়ে তিনি মানুষের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু দুইদিন আগে আমাকে মাকে প্রাণে মারার হুমকি দিয়ে ধারালো অস্ত্র সহ বাড়িতে ডুকে আসবাবপত্র ভাংচুর করে৷ একপর্যায়ে প্রাণ রক্ষার্থে পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়েন সে।

স্থানীয়রা জানান, নেশার টাকা জোগাড় করতে না পেরে মায়ের উপর নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুর করে। আনোয়ারা বেগম মানুষের বাড়িতে কাজ করে, এবং বিভিন্ন জায়গায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। এবং সম্পত্তির ভাগ বণ্টন সহ তার কাছ থেকে ২ লাখ টাকা দাবি করেন। এবং তার মাকে এলোপাতাড়ি ভাবে চড়,থাপ্পড়, কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০