
প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং হত্যা, অপহরণ, ডাকাতি ও চাঞ্চল্যকর অপরাধের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিজকতায় এসআরবি-১৫, কক্সবাজার-এর আভিযানিক দল নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে।
এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ২৩ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ১৯:০০ ঘটিকায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন সোনাকানিয়া ইউনিয়নের সালামের দোকানের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে প্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ ফারুক প্রকাশ মানিক (২৮), পিতা-মৃত নবীর হোসেন, মাতা-সালেহা বেগম, সাং-দক্ষিণ রূপকানিয়া (আল আমিন পাড়া, ০৯নং ওয়ার্ড, ১৬নং সাতকানিয়া সদর ইউনিয়ন), থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন