ABN BANGLA TV
৩১ মার্চ ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“লোহাগাড়ায় সাবেক স্ত্রী ও কন্যার বিরুদ্ধে সংবাদ সম্মেলন”।

লোহাগাড়ায় সাবেক স্ত্রী ও কন্যার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাবেক স্ত্রী ও কন্যার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ ইদ্রিস নামে এক ব্যক্তি।

সোমবার বিকেলে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি তার প্রবাসী ছেলে মোহাম্মদ জাহেদুল ইসলামকে নিজ মালিকানাধীন ভবন থেকে উচ্ছেদের চেষ্টা, হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার ছেলে জহেদুল ইসলাম ২০১২ সাল থেকে ওমানে প্রবাস জীবনযাপন করছেন। ২০১৭ সালে প্রায় ৫ লাখ টাকায় ২.১২ শতক জমি ক্রয় করে সেখানে প্রবাসে কষ্টার্জিত অর্থ ব্যয়ে সাড়ে চারতলা ভবন নির্মাণ করেন। বর্তমানে ভবনটি ভাড়া দিয়ে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, পারিবারিক অমিলের কারণে ২০২০ সালে তার স্ত্রী নুর জাহান বেগমের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। এ সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

মোহাম্মদ ইদ্রিস অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে তার সাবেক স্ত্রী নুর জাহান বেগম ও মেয়ে ফাতেমা স্থানীয় কিছু বহিরাগতদের সহযোগিতায় দয়ারপাড়াস্থ ‘মাসকেট বিল্ডিং’ দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, হুমকি ও মানহানিকর কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০