ABN BANGLA TV
৭ মার্চ ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রাজধানীতে এক রাতে ঝরে গেল ৫ প্রাণ”।

রাজধানীতে এক রাতে ঝরে গেল ৫ প্রাণ।

নিউজ ডেস্ক:

রাজধানীতে এক রাতের ব্যবধানে সড়ক দুর্ঘটনা ও সহিংস ঘটনার শিকার হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে পৃথক তিনটি ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নিউমার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে এক বাবা ও তার মেয়ের মৃত্যু হয়। একই রাতে তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। আর সোনারগাঁও ক্রসিং এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে দুই কিশোরের সংঘর্ষে এক কিশোরের প্রাণ যায়।

ময়জুলকে হাসপাতালে নিয়ে আসা আল আমিন নামে আরেক কিশোর জানায়, তারা কারওয়ান বাজার এলাকায় থাকে এবং ভাঙারি টোকানোর কাজ করে। রাতে ক্রসিংয়ে আরেক হামিদুলের সঙ্গে ড্যান্ডি খাওয়া নিয়ে ময়জুলের মারামারি হয়।

একপর্যায়ে হামিদুল তার কাছে থাকা কাঁচের টুকরা দিয়ে ময়জুলের মাথা ও ঘাড়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে গেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখানে থাকা লোকজন হামিদুলকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

তেজগাঁও সোনারগাঁও ক্রসিংয়ে কিশোরের কাঁচের টুকরার আঘাতে ময়জুল ওরফে কালু (১৬) নামে আরেক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে তেজগাঁও সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে হামলার শিকার হয় ময়জুল। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল আমিন আরও জানান, নিহত ময়জুলের বাড়ি ময়মনসিংহ জেলায়। সে দীর্ঘদিন ধরে কারওয়ান বাজার এলাকায় থেকে ভাঙারি সংগ্রহের কাজ করছিল। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাশৈন্যু মারমা জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। নিহত কিশোরের পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

তেজগাঁয়ে যেভাবে মারা গেলেন চালক-যাত্রী–

একই রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন যাত্রী হারুনুর রহমান সানি (৩২) এবং সিএনজি চালক আলিম (৫০)।

শুক্রবার রাত প্রায় পৌনে ১১টার দিকে তেজগাঁও এলাকায় পাশের সড়কের ইউলুপে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটোরিকশায় থাকা সানির স্ত্রী বৃষ্টি আক্তার (২৬) এবং তার বোন হ্যাপি (২১) আহত হয়েছেন। তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে হারুনের মামা শ্বশুর নাঈম হাসান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার দশকাহনিয়া গ্রামে। বর্তমানে তারা মহাখালী এলাকায় থাকেন। নিহত সানির বাবার নাম হাবিবুর রহমান। সানি বনানীতে একটি এজেন্সিতে চাকরি করতেন। তিনি জানান, তারা বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের কেনাকাটা করতে গিয়ে প্রাণ হারালেন বাবা ও মেয়ে

রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত প্রায় পৌনে ১১টার দিকে সাইন্স ল্যাবরেটরি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাজু আক্তার সুমন (৪৭) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২০)।

জানা যায়, রাতে সাজু মোটরসাইকেলে মেয়েকে নিয়ে সাইন্স ল্যাবরেটরি সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাদের চাপা দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান যে তাদের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, পরিবার থেকে জানা গেছে, তারা দক্ষিণ শাজাহানপুর এলাকায় থাকেন। নিহত সুমাইয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়তেন। তার বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

এছাড়া জানা গেছে, বাবা তার মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন নিউমার্কেট এলাকায়। দুর্ঘটনার পর সড়কে থাকা লোকজন ট্রাকটি জব্দ করেন এবং চালককে আটক করে পুলিশে দেন। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০