ABN BANGLA TV
৫ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সম্মতি ছিল বিএনপি-জামায়াতের”।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সম্মতি ছিল বিএনপি-জামায়াতের।

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের আগে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের সম্মতি নেওয়া হয়েছিল।

বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগেই ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলেন এবং তারা এতে সম্মতি জানিয়েছিলেন। ফলে চুক্তিটি গোপনে বা হঠাৎ করে সম্পন্ন করা হয়নি।

চুক্তির পটভূমি ব্যাখ্যা করে তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা শুরু হয়। একই বছরের এপ্রিল মাসে পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপের পর আনুষ্ঠানিক আলোচনা জোরদার হয় এবং এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে বৈঠক চলে।

তিনি জানান, এই আলোচনা শুধু বাংলাদেশের সঙ্গে নয়, আরও অনেক দেশের সঙ্গেই হয়েছে। আলোচনার ধারাবাহিকতায় বাংলাদেশ ২০ শতাংশ শুল্ক সুবিধা অর্জন করে। সে সময়ই চুক্তির মূল কাঠামো চূড়ান্ত হয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের তুলা বা মানুষের তৈরি তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে শূন্য শতাংশ পাল্টা শুল্ক সুবিধা এবং ‘রুলস অব অরিজিন’ নির্ধারণের বিষয়টি নিয়ে আলাদা করে আলোচনা করতে কিছুটা সময় লেগেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল, আমেরিকান কটন বা ম্যানমেড ফাইবার দিয়ে উৎপাদিত পোশাকের ক্ষেত্রে শূন্য শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ সুবিধা চাওয়া হচ্ছে, যা দেশের রপ্তানি স্বার্থের সঙ্গে সম্পৃক্ত।

তিনি বলেন, গত বছরের ৩১ জুলাই চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হয় এবং পরদিন থেকেই ২০ শতাংশ সুবিধা কার্যকর হয়। তাই নির্বাচনের মাত্র তিন দিন আগে তড়িঘড়ি করে চুক্তি সম্পন্ন করা হয়েছে—এমন ধারণা সঠিক নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০