ABN BANGLA TV
৩০ ডিসেম্বর ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান ৩০০-নং আসনে বিএনপির মনোনয়ন পত্র জমা দিলেন সাচিং প্রু জেরী।

বান্দরবান ৩০০-নং আসনে বিএনপির মনোনয়ন পত্র জমা দিলেন সাচিং প্রু জেরী।

 

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান পার্বত্য জেলা ৩০০-নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাচিং প্রু জেরী।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রীনী -র কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এর আগে গত ১৭ ডিসেম্বর তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাচিং প্রু জেরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা ও অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই কেটে গেছে। তিনি আরও বলেন, “তারেক রহমান যেদিন দেশে পা রেখেছেন, সেদিন থেকেই দেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল হতে শুরু করেছে। দেশ এখন একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনে বিজয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। দলীয় ইশতেহারের পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলার স্থানীয় ও প্রান্তিক সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি আলাদা নির্বাচনী ইশতেহার দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এ সময় জেলার সিনিয়র নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ রা উপস্থিত ছিলেন।

এদিকে সংশোধিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০