ABN BANGLA TV
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বান্দরবান শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

 

বান্দরবান প্রতিনিধি

 

অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মূল্যবান মতামত ব্যক্ত করেন।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান উদ্‌যাপন নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

বান্দরবান একটি বহু জাতি, ধর্ম, সংস্কৃতির জেলা। এখানে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার ঐতিহ্য দীর্ঘদিন ধরে বিদ্যমান। এই ঐতিহ্য রক্ষায় আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য, আনসার বাহিনী ও স্বেচ্ছাসেবক মোতায়েন আছে জানিয়ে তিনি বলেন পূজা মণ্ডপ, বৌদ্ধ বিহার ও গুরুত্বপূর্ণ উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা এবং “সম্প্রীতির বান্দরবান” ঐতিহ্যকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন- বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কন্ট্রোল রুম- ০১৩২০১১০৮৯৮
জাতীয় জরুরি সেবা- ৯৯৯

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০