ABN BANGLA TV
৪ জুলাই ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 49.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

পাহাড়ি জেলা বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল সহ সদরের অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং ও চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগিতায় এবং সদর উপজেলাস্থ‌‌‌ সদর, সুয়ালক, রেইছা, রাজবিলা, টংকাবতী ও কুহালং ইউনিয়নের চেয়ারম্যানগদের সার্বিক সহযোগিতায় সহ আয়োজক কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী উছোমং ও সাংবাদিক মাহাবুব হাসান খান বাবুল এর তত্বাবধানে এ আয়োজন জেলা সদরের রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

আজ: ৪ঠা জুলাই শনিবার সকাল থেকেই চোখ এবং অনান্য রোগের পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা করাতে ভিড় জমান শত শত চক্ষু রোগী।

আয়োজিত দিনব্যাপী এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চলচ্চিত্রকার, লেখক, কবি ও বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ উঃ মং উষাথোয়াই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং ও সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজকর্মী উছোমং মার্মা সহ ক্যাম্পে আগত শত শত রোগী, স্বেচ্ছাসেবক, নিরাপত্তাকর্মী ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাম্পে আগত রোগীদের চোখের প্রাথমিক দৃষ্টিশক্তি পরীক্ষা, ওষুধ প্রদান ও ছানি শনাক্তকরণসহ প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ এবং চশমাও বিতরণ করা হয়। এছাড়া ছানি পড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য তালিকাভুক্ত করা হয়। এবং পরবর্তীতে তাদের চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে।

চিকিৎসা সেবা নিতে আসা উপকারভোগীরা জানান: আমাদের পাহাড় থেকে শহরে গিয়ে ডাক্তার দেখানো অনেক খরচের ব্যাপার। এখানে ফ্রিতে চোখ দেখানোর পাশাপাশি প্রয়োজনীয় সকল ধরণের সেবা সহ ওষুধ পেয়েছি।আমাদের খুব উপকার হয়েছে এবং আয়োজক ও উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আয়োজক কমিটি জানায়: বান্দরবানের দুর্গম এলাকার অনেকেই সচেতনতার অভাবে বা আর্থিক সমস্যার কারণে চোখের জটিলতায় ভোগেন এবং চিকিৎসা করার মতো সামর্থ্য থাকে না। তাই তাদের কথা চিন্তা করে আমরা চেষ্টা করেছি প্রাথমিক পর্যায় চোখের সমস্যা শনাক্তকরণ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও ছানি অপারেশন করে তাদের অন্ধত্বের হাত থেকে রক্ষা করতে। এই ধরনের মানবিক কার্যক্রম আমাদের সামনেও অব্যাহত থাকবে।

আয়োজিত দিনব্যাপী এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ও অনান্য রোগের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় ২ হাজার পাঁচশত জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। দুর্গম পাহাড়ে এমন মানবিক উদ্যোগ অন্ধত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বান্দরবানের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসির ঝিলিক এনে দেওয়া এই চক্ষু ক্যাম্প জেলাজুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০