ABN BANGLA TV
১২ এপ্রিল ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক, পুলিশের সফল অভিযান”।

বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক, পুলিশের সফল অভিযান।

মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিয়মিত তল্লাশি অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (রাত) উপজেলার পুইছডি ইউনিয়নের প্রধান সড়কে স্থাপিত তল্লাশি চৌকিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় স্থানীয় বেশ ধারণ করে থাকা দুই যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— বরিশাল অঞ্চলের সুমন হাওলাদার এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অঞ্জন নাথ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভিন্ন ধর্ম ও ভিন্ন জেলার বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে যৌথভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ জানান, “নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক দুই মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, মাদক নির্মূলে বাঁশখালী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনোভাবেই মাদককারবারিদের ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

বাঁশখালী থানা পুলিশের এমন সফল অভিযানের জন্য অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ ও সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০