ABN BANGLA TV
১ সেপ্টেম্বর ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটিয়ায় জুয়া খেলার আসরে পুলিশের হানা, ৭ জুয়াড়ি গ্রেপ্তার।

পটিয়ায় জুয়া খেলার আসরে পুলিশের হানা, ৭ জুয়াড়ি গ্রেপ্তার।

 

বিশেষ প্রতিনিধি – চট্টগ্রাম

 

চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। রবিবার (৩১ আগস্ট ) রাত ১০.৩০ টার সময়
উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ ইব্রাহিম এর দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার মোঃ সাজ্জাদ(২০), পিতা-মোঃ ইব্রাহিম, আঃ আজিজ(৪২), পিতা- আবু সৈয়দ, মোঃ আনিছ(২৮), পিতা-ওবায়দুল হক , মোঃ ফরিদ(৪২), পিতা-মৃত কবির আহম্মদ, মোঃ জোবায়রুল ইসলাম(৩২), পিতা-মোঃ সৈয়দ হোসেন, মোঃ কামাল উদ্দিন(২৬), পিতা-মোঃ আঃ হাকিম, মোঃ আব্দুল হামিদ(২৭), পিতা-মোঃ আবু তাহের।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামানের নির্দেশনায় থানার
এসআই(নিঃ)মোঃ আব্দুল হান্নান ও এসআই(নিঃ)অনিক ভক্ত সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ ইব্রাহিম এর দোকানে অভিযান চালানো হয়।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুয়াড়িকে আটক করা হয়‌।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পটিয়া যে কোন এলাকায় জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০