ABN BANGLA TV
২৩ নভেম্বর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধামঘরে হিরো জাকিরের জোয়ার

ধামঘরে হিরো জাকিরের জোয়ার

নিজস্ব প্রতিবেদক:

সকালের কুয়াশা কাটার আগেই কারও উঠানে দেখা যায় তাঁকে। কখনো বয়োজ্যেষ্ঠের হাত ধরে দোয়া চাইছেন, কখনো শিশুর মাথায় হাত রেখে আদর করছেন, আবার কখনো চায়ের দোকানের বেঞ্চিতে বসে শুনছেন সাধারণ মানুষের না-বলা কষ্টের কথা। ১৬ নং ধামঘর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে (লক্ষ্মীপুর, আরালিয়া ও গাইডুলি গ্রামে) তিনি এখন এক পরিচিত মুখ, হিরো জাকির।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭-এর এখনো তফসিল ঘোষণা না হলেও মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি নেমে পড়েছেন গণসংযোগে। কোনো জাঁকজমক নয়, মাইকের গর্জন নয়, তিনি যাচ্ছেন মানুষের দোরগোড়ায়। সৌজন্য সাক্ষাৎ, উঠান বৈঠক আর চায়ের দোকানের আড্ডায় মিশে যাচ্ছেন সবার সঙ্গে, আপনজনের মতো।

হিরো জাকির বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য মোঃ আব্দুল মতিনের সুযোগ্য সন্তান। বলা যায়, তাঁর জন্ম এক ধনাঢ্য জমিদার পরিবারে। চাইলে বাবার সম্পত্তিতে রাজকীয় জীবন কাটাতে পারতেন। কিন্তু সেই পথে হাঁটেননি। তাঁর ভাষ্য, রাজকীয় জীবনে থাকলে গরিবের কষ্ট কখনো বুঝতে পারতেন না। তাই পৈত্রিক সম্পত্তির ওপর ভর না করে নিজের পায়ে দাঁড়ানোর কঠিন পথই বেছে নিয়েছেন তিনি। কৃষিকাজ করে মাটির সঙ্গে মিশে আছেন, জানেন ঘাম ঝরিয়ে উপার্জনের কষ্ট আর মূল্য।

তাঁর সরল জীবন আর মানুষের কাছে ছুটে যাওয়ার এই মনোভাব নাড়া দিয়েছে ওয়ার্ডের তরুণদের। তাঁরা স্বেচ্ছায় সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টার শেয়ার করছেন, প্রচারণা ছড়িয়ে দিচ্ছেন নিজেদের মতো করে। ফেসবুকের পাতায় পাতায় এখন আলোচনা, “এবার একজন মাটির মানুষ চাই”।

কেন নির্বাচনে আসছেন, এই প্রশ্নে আবেগ লুকাননি হিরো জাকির। তিনি বলেন, “আমি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি দুটি কারণে। প্রথমত, এই ওয়ার্ডে কোনো সৎ ও যোগ্য প্রার্থী নেই। দ্বিতীয়ত, আমি ছাড়া এই গরিব মানুষগুলোর হাল ধরবে কে, তা ভেবেই আমি দাঁড়িয়েছি। আপনাদের দোয়া ও ভোটে নির্বাচিত হলে কথা দিচ্ছি, এই গ্রামে কোনো মানুষ গরিব থাকবে না, থাকবে না গৃহহীন। কিস্তি থেকে শুরু করে সুদে আনা প্রত্যেকের ঋণ নিজ অর্থায়নে পরিশোধ করে দেওয়া হবে।”

ঋণের বোঝায় যাঁদের রাতের ঘুম নেই, যাঁরা কিস্তির দিন গুনে ভয়ে থাকেন, তাঁদের কাছে এই প্রতিশ্রুতি আশার আলো হয়ে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

তিনি আরও বলেন, “পরিকল্পনার শেষ নেই, ভাবনারও শেষ নেই। অনেক পরিকল্পনা আপনাদের ধাপে ধাপে জানাব। তবে এটুকু নিশ্চিত থাকুন, আমি হিরো জাকির প্রত্যেকের বিয়ে ও পড়াশোনার দায়িত্ব নেব।” অভাবের কারণে যাঁদের মেয়ের বিয়ে আটকে আছে, যাঁদের সন্তানের পড়াশোনা থেমে যাওয়ার পথে, তাঁদের মনে এই কথাগুলো নতুন ভরসা জোগাচ্ছে।

ঋণ পরিশোধের এই প্রতিশ্রুতি নিয়ে গ্রামের মানুষের প্রতিক্রিয়া জানতে লক্ষ্মীপুর গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। তাঁদের মধ্যে যাঁরা ইতিমধ্যে ব্যাংকের কিস্তি বা চড়া সুদে ঋণের চাপে আছেন, তাঁরা এই ঘোষণাকে নতুন ভরসা হিসেবে দেখছেন। তবে আরও আলোচিত বিষয় হলো, এখন পর্যন্ত যাঁরা কোনো ঋণ নেননি, অর্থাৎ ব্যাংকের কিস্তি বা সুদে টাকা তোলেননি, তাঁদের কেউ কেউও ঋণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এই কয়েকজনের দাবি, যেহেতু প্রার্থী প্রত্যেক ঋণগ্রস্ত মানুষের দায় মেটানোর কথা বলেছেন, তাই তাঁরাও পিছিয়ে থাকতে চান না। ঋণ নিয়ে রাখলে প্রতিশ্রুতির সুফল তাঁরাও পাবেন, এমন আশাই তাঁদের এই প্রস্তুতির পেছনে কাজ করছে। এতে বোঝা যাচ্ছে, হিরো জাকিরের কথার ওপর সাধারণ মানুষের আস্থা কতটা গভীর হয়েছে।

ধনীর ঘরে জন্ম নিয়েও গরিবের পাশে দাঁড়ানোর এই সংকল্প ওয়ার্ডজুড়ে এখন আলোচনার কেন্দ্রে। এখন অপেক্ষা শুধু নির্বাচনের দিনের, যেদিন ভোটাররা তাঁর এই যাত্রার জবাব দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট মার্টিনের সৌন্দর্য টানে, যাত্রাপথের দুর্ভোগ ফেরায়

১

জ্বালানি আমদানিতে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠকে নতুন করে আলোচনায়

২

সাতকানিয়ায় এসআরবি-১৫ এর বিশেষ অভিযান, চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

৩

সাতকানিয়াকে প্রতিরক্ষার ঢাল হিসেবে গড়তে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আহ্বান

৪

ডিএনসিসির আয়োজনে ২০ দলের লড়াই, নাম ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

৫

আন্তর্জাতিক মঞ্চে পঞ্চম স্থান অর্জনের স্বীকৃতি, সম্মাননা দিল বান্দরবান দুই সংগঠন

৬

লামা বাজার রক্ষা প্রকল্প যেন দুর্নীতির আখড়া: মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত শুরু

৭

ধামঘরে হিরো জাকিরের জোয়ার

৮

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

৯

আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান

১০

কর্ণফুলীতে মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন ও শিক্ষা সামগ্রী উপহার

১১

লামায় এলপিএল ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন: ক্রীড়াঙ্গনে নতুন উন্মাদনা, মাঠে গড়াল লামা প্রিমিয়ার লীগ-২৬

১২

লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

১৩

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

১৪

ব্যাংক খাতের স্বার্থে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত চান আহসান এইচ মনসুর

১৫

বিভাজন কমাতে বিপক্ষের যুক্তি শোনার আহ্বান ওয়াহিদউদ্দিনের

১৬

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে দুর্নীতির আখড়া: কাঠগড়ায় ডিডি

১৭

লোহাগাড়ায় যুব সম্মেলন: যুবকরাই আদর্শ সমাজ গঠনের প্রধান শক্তি

১৮

বান্দরবান রিজিয়ন কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ-২০২৬ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

১৯

বান্দরবানে আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

২০