ABN BANGLA TV
২৪ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঢাকা ছেড়ে জাপানের পথে ড. মুহাম্মদ ইউনূস”।

ঢাকা ছেড়ে জাপানের পথে ড. মুহাম্মদ ইউনূস।

নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নিতে রবিবার (২২ মার্চ) দিবাগত রাতে তার এই সফর শুরু হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ১২টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা হন তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জাপানের রাজধানী টোকিওতে ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিতব্য এক আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। এ সম্মেলনে এশিয়ায় শান্তি, আঞ্চলিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফর শেষে আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে একই এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও জাপানসহ বিভিন্ন দেশ সফর করেন। তবে এসব সফরের কার্যকারিতা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে।

এর আগে ২০২৫ সালের মে মাসে জাপান সফরকালে তিনি নিক্কেই ফোরামে অংশগ্রহণ করেন এবং জাপানের তৎকালীন প্রধানমন্ত্রীসহ উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি ২০২৬ সালের জানুয়ারিতে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি মার্চে সম্ভাব্য জাপান সফরের ইঙ্গিত দিয়েছিলেন।

এ সফরে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতি বিষয়ক সহযোগিতা বাড়ানোর আলোচনাও গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, সব আনুষ্ঠানিকতা মেনে নির্বিঘ্নে তার যাত্রা সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০