
ঠাকুরগাঁওয়ে দলীয় নির্দেশনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক জনাব মোঃ পয়গাম আলী ও অন্যান্য নেতৃবৃন্দ। ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় মহাঅষ্টমী উপলক্ষে রুহিয়া থানার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। প্রথমে কাকলি সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্ডপ, উত্তরা কালিবাদী দুর্গা মন্ডপ, রামনাথ হাট কেন্দ্রীয় দূর্গা মন্ডপ মন্ডলাদাম দুর্গা মন্ডপ তালতলী দূর্গা মন্ডপ মধুপুর পশ্চিম দুর্গা মন্ডপ ও ঢোলার হাট পূজা মন্ডপ সহ আরো অন্যান্য পুজা মন্ডপ প্রদর্শনের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী বলেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। যে কাপে হিন্দু চা পান করে ওই কাপে মুসলমানও চা খায় শুধু পার্থক্যটা ইবাদতের সময়, তারা মন্দিরে যায় আর আমরা যাই মসজিদে। বিএনপি কোন মৌলবাদী নয় যে অন্য ধর্মতে বাধা সৃষ্টি করবে। বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে আছে সব সময়। তিনি আরো বলেন, সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল আছে এবং যে কোন অনুষ্ঠানে বিএনপি তাদের পাশে থাকবে। এবং ঠাকুরগাঁওয়ে উন্নয়ন করার লক্ষে মির্জা আলমগীর এর হাতকে শক্তিশালী করতে হবে হিন্দু মুসলিম বাধো জোট মির্জা আলমগীরকে দেবো ভোট। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনসারুল হক রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন, সহ সভাপতি ও রুহিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো: মোশাররুল হক,(কর্ণফুলী) রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল হক, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, এবং রামনাথ হাট পূজা উদযাপন কমিটির সভাপতি রামকৃষ্ণ রায়, সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন প্রতিটি পুজা উৎযাপন কমিটির সদস্যবৃন্দ।
মন্তব্য করুন