ABN BANGLA TV
২১ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন তরুন সমাজসেবক ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ চৌধুরী।

ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন তরুন সমাজসেবক ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ চৌধুরী। তাঁর এ মনোনয়নে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

গত জুন ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক স্মারকপত্রের মাধ্যমে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত শাহনেওয়াজ চৌধুরী স্থানীয় পর্যায়ে একজন দায়িত্বশীল ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং একটি আধুনিক ও সুশাসনভিত্তিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা অফিসার মনোনীত খোকন কান্তি দাশ, অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মনোনীত সৈয়দ আলম প্রকাশ (ভুলু) এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৫(২) অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে।

নবনিযুক্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয়দের বিশ্বাস, তাঁর নেতৃত্বে ঘুমধুম উচ্চ বিদ্যালয় শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নতুন গতিশীলতা অর্জন করবে এবং প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০